September 25, 2026, 8:54 pm

আন্তর্জাতিক এমিতে মনোনয়ন পেল ‘হাসিনা: ৩৬ ডেজ’

ইসমাইল হোসেন

বাংলাদেশের ছাত্র-জনতার আন্দোলন ও ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানের ৩৬ দিনের ঘটনাপ্রবাহ নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র ‘হাসিনা: ৩৬ ডেজ ইন জুলাই’ আন্তর্জাতিক এমি অ্যাওয়ার্ডের ‘কারেন্ট অ্যাফেয়ার্স’ বিভাগে মনোনয়ন পেয়েছে। আল জাজিরার বিশেষ অনুসন্ধানী ব্যানার ‘আল জাজিরা ইনভেস্টিগেটস’-এর অধীনে নির্মিত প্রামাণ্যচিত্রটি কাতারের প্রতিনিধিত্ব করছে।

প্রামাণ্যচিত্রটির মূল গবেষক ও প্রধান অনুসন্ধানকারী হিসেবে কাজ করেছেন বাংলাদেশি সাংবাদিক জুলকারনাইন সায়ের। মনোনয়নের খবর প্রকাশের পর সামাজিক মাধ্যমে নিজের অনুভূতি জানিয়ে তিনি বলেন, এই আন্তর্জাতিক স্বীকৃতির প্রধান দাবিদার বাংলাদেশের সাধারণ মানুষ, বিশেষ করে ওই সময়ের কঠিন ৩৬ দিন পার করা শিক্ষার্থী, শ্রমজীবী ও স্বজনেরা।

মনোনয়নের খবরে দেশের নির্মাতারাও প্রতিক্রিয়া জানিয়েছেন। নির্মাতা ও সাবেক সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী এবং নির্মাতা আশফাক নিপুণ সায়েরকে অভিনন্দন জানিয়েছেন। উল্লেখ্য, আগামী ২৩ নভেম্বর নিউইয়র্কে আন্তর্জাতিক এমি অ্যাওয়ার্ডের ৫৪তম আসর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এবারের প্রতিযোগিতায় বিশ্বের ২২টি দেশের বিভিন্ন কনটেন্ট মনোনয়ন পেয়েছে।



ফেসবুক কর্নার