September 29, 2026, 5:14 am
শিরোনাম :
দুদকের অনুসন্ধানে পটুয়াখালীর প্রকৌশলী জসিম উদ্দিন মধ্যরাতে ছাপাখানায় শিক্ষামন্ত্রী, যাচাই করলেন বইয়ের মান ফেনীতে ১,৫৪২ কোটি টাকার প্রকল্প উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বৃষ্টিতে ম্যাচ বাতিল, না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে নতুন আলোচনায় যুক্তরাষ্ট্র-ইরান ছয় বছর পর সুশান্তের ময়নাতদন্ত নিয়ে বোনের নতুন দাবি শেষ মুহূর্তের গোলে বেলজিয়ামকে হারিয়ে শীর্ষে ফ্রান্স রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র পুনর্গঠনে ৫০ লাখ টাকা দেবে জামায়াত ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশে জিয়ার লাশ পাহাড়ে নেন মোজাফফর বাবার মুক্তির অপেক্ষায় ছোট্ট তুবা, কাঁদছে পুরো পরিবার

ছেলের জন্মদিনে অপু বিশ্বাসের বিশেষ উপহার, মা-ছেলের কক্সবাজার ভ্রমণ

অভয়নগর প্রতিবেদক

ঢাকাই সিনেমার আলোচিত তারকা জুটি শাকিব খান ও অপু বিশ্বাসের একমাত্র ছেলে আব্রাম খান জয়ের ১০ম জন্মদিন উপলক্ষে তাকে বিশেষ উপহার দিয়েছেন অপু বিশ্বাস। জন্মদিনের আনন্দ স্মরণীয় করে রাখতে ছেলেকে নিয়ে কক্সবাজারে ঘুরতে গেছেন অভিনেত্রী।
সোমবার (২৮ সেপ্টেম্বর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে ছেলের সঙ্গে একটি ছবি প্রকাশ করেন অপু। ছবিতে একটি উড়োজাহাজের সামনে মা-ছেলেকে হাসিমুখে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। ছবির ক্যাপশনে অপু লিখেছেন, ‘ফ্লাই টু কক্সবাজার, আব্রাম খান জয় বার্থডে স্পেশাল ট্রিপ।’ এর আগে রোববার ছেলের জন্মদিনের প্রথম প্রহরে আবেগঘন পোস্ট দিয়ে তাকে শুভেচ্ছা জানান তিনি।
জয়ের জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন বাবা শাকিব খানও। ছেলের একটি ছবি প্রকাশ করে তিনি তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। প্রসঙ্গত, ২০০৮ সালে শাকিব খান ও অপু বিশ্বাস বিয়ে করেন। ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর কলকাতার একটি হাসপাতালে তাদের ছেলে আব্রাম খান জয় জন্ম নেয়। পরে ২০১৭ সালের ১০ এপ্রিল অপু বিশ্বাস তাদের বিয়ে ও সন্তানের বিষয়টি প্রকাশ্যে আনেন।



ফেসবুক কর্নার