September 29, 2026, 3:43 am
শিরোনাম :
মধ্যরাতে ছাপাখানায় শিক্ষামন্ত্রী, যাচাই করলেন বইয়ের মান ফেনীতে ১,৫৪২ কোটি টাকার প্রকল্প উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বৃষ্টিতে ম্যাচ বাতিল, না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে নতুন আলোচনায় যুক্তরাষ্ট্র-ইরান ছয় বছর পর সুশান্তের ময়নাতদন্ত নিয়ে বোনের নতুন দাবি শেষ মুহূর্তের গোলে বেলজিয়ামকে হারিয়ে শীর্ষে ফ্রান্স রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র পুনর্গঠনে ৫০ লাখ টাকা দেবে জামায়াত ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশে জিয়ার লাশ পাহাড়ে নেন মোজাফফর বাবার মুক্তির অপেক্ষায় ছোট্ট তুবা, কাঁদছে পুরো পরিবার দৌলতপুর সীমান্তে পুশইনের চেষ্টা বিজিবির বাধায় ব্যর্থ

রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র পুনর্গঠনে ৫০ লাখ টাকা দেবে জামায়াত

অভয়নগর প্রতিবেদক

রাজধানীর মিরপুরের হামলা, ভাঙচুর ও লুটপাটে ক্ষতিগ্রস্ত রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার পুনঃপ্রতিষ্ঠায় ৫০ লাখ টাকা অনুদানের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে ক্ষতিগ্রস্ত স্বাস্থ্যকেন্দ্রটি পরিদর্শন করে এ ঘোষণা দেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, প্রাথমিকভাবে ঘোষিত সহায়তা অব্যাহত থাকবে। প্রয়োজন হলে এলাকার মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে আরও সহযোগিতা করা হবে।
ডা. শফিকুর রহমান বলেন, হামলা, ভাঙচুর ও লুটপাটের খবর পাওয়ার পরই জামায়াত এর নিন্দা জানিয়েছে এবং প্রতিবাদ মিছিল করেছে। স্বাস্থ্যকেন্দ্রটির ছয় সদস্যের ট্রাস্টি বোর্ডের সঙ্গে বসে প্রতিষ্ঠানটির কার্যক্রম পুনরায় চালুর বিষয়ে আলোচনা করা হবে বলেও জানান তিনি। তার মতে, ৫০ লাখ টাকার অনুদানে ক্ষতিগ্রস্ত স্থাপনা কিছুটা সংস্কারের পাশাপাশি প্রয়োজনীয় যন্ত্রপাতি কেনা সম্ভব হবে এবং মা ও শিশুর চিকিৎসাসেবা আবার চালু করা যাবে। হামলার ঘটনায় তিনি অভিযোগ করেন, সরকারি দলের আশ্রয়-প্রশ্রয় ছাড়া এত বড় অপকর্মের সাহস কেউ পেত না। তবে এ অভিযোগের পক্ষে তিনি নির্দিষ্ট কোনো ব্যক্তি বা ঘটনার তথ্য দেননি। অপরাধী যেই হোক, তাকে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জামায়াত আমির ইসিবি চত্বরে এক জুলাই যোদ্ধার স্টুডিওতে হামলার প্রসঙ্গও তোলেন। তিনি প্রশ্ন করেন, জমিজমা নিয়ে বিরোধ থাকলেও রাত ১টা বা ২টার দিকে গিয়ে হামলা ও ধ্বংসযজ্ঞ চালানোর কোনো আইনগত সুযোগ আছে কি না। আইন নিজের হাতে তুলে না নিয়ে আইনি প্রক্রিয়ায় সমস্যার সমাধানের আহ্বান জানান তিনি। মোহাম্মদপুরে অস্ত্র নিয়ে বাড়ি দখলের চেষ্টার অভিযোগে জড়িতদের আইনের আওতায় আনার দাবিও জানান ডা. শফিকুর রহমান। অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তি যে দলেরই হোক, এমনকি নিজের দলের হলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কোনো ছাড় না দেওয়ার আহ্বান জানান তিনি।



ফেসবুক কর্নার