September 29, 2026, 7:37 am
শিরোনাম :
দাতাদের অর্থায়ন কমায় ঝুঁকিতে ৮৩ লাখ শরণার্থী, সতর্ক ইউএনএইচসিআর এলপিজির মজুত পর্যাপ্ত, কৃত্রিম সংকট করলে ব্যবস্থা: উপদেষ্টা যুক্তরাষ্ট্রে বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে শুল্ক ছাড় চার বছর পর বাংলাদেশিদের জন্য ফের খুলল মালয়েশিয়ার শ্রমবাজার ব্যাটারিচালিত রিকশা নিবন্ধনে আসছে, চলবে নির্দিষ্ট জোনে ম্যাঙ্গো লাভার কার্যালয়ে ধর্ষণচেষ্টার মামলা, উদ্যোক্তা কারাগারে চন্দনাইশে ঝুঁকিপূর্ণ গ্যাস ক্রস ফিলিংয়ের গুদাম গুঁড়িয়ে দিল প্রশাসন বগুড়ায় নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগের চার নেতা গ্রেপ্তার সিজারে নবজাতকের হাত ভাঙার অভিযোগ চিকিৎসক দম্পতির বিরুদ্ধে শুভশ্রীর পর ইধিকার সঙ্গে দেবের নতুন রোমান্স

জাতিসংঘে খলিলুর রহমানের সঙ্গে নেপালের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

অভয়নগর প্রতিবেদক

নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেছেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী শিশির খানাল। স্থানীয় সময় সোমবার (২৮ সেপ্টেম্বর) জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত বৈঠকে খলিলুর রহমানকে সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানান খানাল। একই সঙ্গে তার মেয়াদ সফল হোক বলে কামনা করেন তিনি এবং দায়িত্ব পালনে নেপালের পক্ষ থেকে পূর্ণ সহযোগিতা ও সমর্থনের আশ্বাস দেন।
বৈঠকে সাধারণ পরিষদের সভাপতির অগ্রাধিকার এবং জাতিসংঘকে কেন্দ্র করে বহুপক্ষীয় সহযোগিতা আরও জোরদারের গুরুত্ব নিয়ে আলোচনা করেন দুই নেতা। এ সময় সাম্প্রতিক জলবায়ুজনিত দুর্যোগে নেপালে সৃষ্ট ক্ষয়ক্ষতি নিয়েও মতবিনিময় হয়। জলবায়ু পরিবর্তনের প্রভাবে বিভিন্ন দেশের দুর্যোগঝুঁকি বাড়ায় আন্তর্জাতিক সহযোগিতা আরও জোরদারের প্রয়োজনীয়তা নিয়েও আলোচনা হয়েছে বলে জানা গেছে।
সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে শ্রীলঙ্কার পররাষ্ট্র, বৈদেশিক কর্মসংস্থান ও পর্যটনমন্ত্রী বিজিথা হেরাথের সঙ্গেও বৈঠক করেন শিশির খানাল। বৈঠকে নেপাল-শ্রীলঙ্কা দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের উপায় নিয়ে আলোচনা হয়। অর্থনৈতিক ও মানবিক সহায়তা দেওয়ায় শ্রীলঙ্কার সরকার ও জনগণের প্রতি কৃতজ্ঞতা জানান খানাল। দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে মতবিনিময়ের পাশাপাশি বিদ্যমান দ্বিপক্ষীয় ব্যবস্থাগুলোর নিয়মিত বৈঠক আয়োজনের ওপর গুরুত্ব দেন তারা। বাণিজ্য, পর্যটন, শিক্ষা, সংস্কৃতি, যোগাযোগ ও জনগণের মধ্যে যোগাযোগসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর প্রতিশ্রুতিও দেন দুই মন্ত্রী।



ফেসবুক কর্নার