September 29, 2026, 7:36 am
শিরোনাম :
দাতাদের অর্থায়ন কমায় ঝুঁকিতে ৮৩ লাখ শরণার্থী, সতর্ক ইউএনএইচসিআর এলপিজির মজুত পর্যাপ্ত, কৃত্রিম সংকট করলে ব্যবস্থা: উপদেষ্টা যুক্তরাষ্ট্রে বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে শুল্ক ছাড় চার বছর পর বাংলাদেশিদের জন্য ফের খুলল মালয়েশিয়ার শ্রমবাজার ব্যাটারিচালিত রিকশা নিবন্ধনে আসছে, চলবে নির্দিষ্ট জোনে ম্যাঙ্গো লাভার কার্যালয়ে ধর্ষণচেষ্টার মামলা, উদ্যোক্তা কারাগারে চন্দনাইশে ঝুঁকিপূর্ণ গ্যাস ক্রস ফিলিংয়ের গুদাম গুঁড়িয়ে দিল প্রশাসন বগুড়ায় নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগের চার নেতা গ্রেপ্তার সিজারে নবজাতকের হাত ভাঙার অভিযোগ চিকিৎসক দম্পতির বিরুদ্ধে শুভশ্রীর পর ইধিকার সঙ্গে দেবের নতুন রোমান্স

শুভশ্রীর পর ইধিকার সঙ্গে দেবের নতুন রোমান্স

অভয়নগর প্রতিবেদক

টালিউডের জনপ্রিয় অভিনেতা দেব ও অভিনেত্রী ইধিকা পাল আবারও পর্দায় একসঙ্গে হাজির হয়েছেন। আসন্ন সিনেমা ‘দেশু ৭’-এর আইটেম গান ‘ইলিশ চন্দনা’য় তাদের রোমান্টিক রসায়ন দর্শকদের নজর কেড়েছে। দুর্গাপূজার আমেজ বাড়াতে দেবের প্রযোজনা প্রতিষ্ঠান ‘দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চারস’ আগেভাগেই গানটি প্রকাশ করেছে। গানটি প্রকাশের পর ওপার বাংলার দর্শক-শ্রোতাদের মধ্যে বেশ আগ্রহ তৈরি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে গানটির দৃশ্য ও দেব-ইধিকার রোমান্টিক মুহূর্তের ছবিও প্রকাশ করা হয়েছে।
‘দেশু ৭’-এর গানটি প্রকাশের আগে সহ-অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলীর সঙ্গে দেবের কয়েকটি রোমান্টিক ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় আসে। এতে তাদের পুরোনো সম্পর্কের প্রসঙ্গও নতুন করে সামনে আসে। তবে সমালোচকদের কেউ কেউ মনে করছেন, সিনেমার প্রচারণার অংশ হিসেবেই শুভশ্রীর সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তের ছবি প্রকাশ করছেন দেব। অন্যদিকে ‘ইলিশ চন্দনা’ প্রকাশের পর দর্শকদের একাংশের মন্তব্য, শুভশ্রীর তুলনায় ইধিকার সঙ্গেই দেবের রসায়ন বেশি মানিয়েছে।
‘ইলিশ চন্দনা’কে আসন্ন দুর্গাপূজার বিশেষ উৎসবের গান হিসেবে তুলে ধরেছে প্রযোজনা প্রতিষ্ঠানটি। গঙ্গাবক্ষে ধারণ করা হাই-এনার্জির এই গানে দেব ও ইধিকার পাশাপাশি নজর কেড়েছেন অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যও। এর আগে দেবের সিনেমা ‘খাদান’-এর ‘কিশোরী’ গানে দেব-ইধিকার নাচ দর্শকদের প্রশংসা পেয়েছিল। এবার ‘দেশু ৭’-এর নতুন গানে তাদের রসায়নও দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি করেছে।



ফেসবুক কর্নার