September 29, 2026, 9:58 am
শিরোনাম :
বোয়িংয়ের পর এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার স্ত্রীর মৃত্যুতে শোকে ভেঙে পড়েছেন মাহাথির বিচ্ছেদ নিয়ে পরীমনির আক্ষেপ, ‘আরও সুন্দর হতে পারত’ বিবাহ বিভ্রাটে’ আহত ইরফান-সাদিয়া, নেপথ্যের গল্প কী? অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রির অভিযোগে ইউপিএল কেন্দ্রে তালা, দুই কর্মী মুক্ত ইসিবিতে সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর, গ্রেপ্তার ৬ রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র ভাঙচুরে তদন্তের ভিত্তিতে ব্যবস্থা: উপদেষ্টা শাড়ি নিয়ে মামলায় আত্মসমর্পণ, জামিন বাড়ল তানজিন তিশার দাতাদের অর্থায়ন কমায় ঝুঁকিতে ৮৩ লাখ শরণার্থী, সতর্ক ইউএনএইচসিআর এলপিজির মজুত পর্যাপ্ত, কৃত্রিম সংকট করলে ব্যবস্থা: উপদেষ্টা

শাড়ি নিয়ে মামলায় আত্মসমর্পণ, জামিন বাড়ল তানজিন তিশার

অভয়নগর প্রতিবেদক

শাড়ি নিয়ে প্রতারণা ও বিশ্বাসভঙ্গের মামলায় আত্মসমর্পণ করে জামিনের মেয়াদ বাড়িয়েছেন অভিনেত্রী তানজিন তিশা। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীনের আদালতে আত্মসমর্পণ করে জামিন বর্ধিতের আবেদন করেন তিনি। শুনানি শেষে আদালত তার জামিনের মেয়াদ বাড়ানোর আদেশ দেন। এদিন মামলার অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন ধার্য থাকলেও আসামিপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে তা পেছানো হয়। তবে পরবর্তী তারিখ আদালত থেকে জানানো হয়নি।
মামলার বাদীপক্ষের অভিযোগ, অনলাইন ফ্যাশন পেজ ‘অ্যাপোনিয়া’ থেকে ২৮ হাজার ৮০০ টাকা দামের একটি শাড়ি নিয়েছিলেন তিশা। শাড়িটি পরে পেজটির প্রচারে অংশ নেওয়া এবং এর মূল্য পরিশোধের প্রতিশ্রুতি দিলেও পরে তিনি যোগাযোগ বন্ধ করে দেন বলে অভিযোগ। এ ঘটনায় পেজটির প্রশাসক আমিনুল ইসলাম ২০২৫ সালের নভেম্বরে তিশার বিরুদ্ধে প্রতারণা ও বিশ্বাসভঙ্গের মামলা করেন। তদন্ত শেষে ডিবি পুলিশ প্রতিবেদন দিলে আদালত তা আমলে নিয়ে তিশার বিরুদ্ধে সমন জারি করেন। গত ১৩ আগস্ট তিনি আদালতে আত্মসমর্পণ করে জামিন নেন।
মঙ্গলবার শুনানিতে বাদীপক্ষ অভিযোগ করে, জামিন পাওয়ার পর তিশা তার ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে প্রতিষ্ঠান ও আইনজীবীদের নিয়ে আপত্তিকর মন্তব্য করেছেন। বিচারক অভিযোগ থাকলে তা পিটিশন আকারে জমা দিতে বলেন। তিশার আইনজীবী খোরশেদ আলম জামিন বর্ধিতের পাশাপাশি মামলার অভিযোগ থেকে অব্যাহতির আবেদন করার জন্য সময় চান। শুনানি শেষে আদালত জামিন বর্ধিতের আবেদন মঞ্জুর করেন। তবে তিশা এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে অভিযোগ অস্বীকার করে দাবি করেছিলেন, শাড়িটি তাকে উপহার হিসেবে দেওয়া হয়েছিল।



ফেসবুক কর্নার