October 5, 2026, 4:23 am

পাঁচ দিনেই ১৩৮ কোটি আয় ‘দ্য অ্যাসাসিনস’-এর

অভয়নগর প্রতিবেদক

 

দক্ষিণ কোরিয়ার প্রেক্ষাগৃহে মুক্তির মাত্র পাঁচ দিনেই বড় সাফল্য পেয়েছে ঐতিহাসিক রাজনৈতিক থ্রিলার ‘দ্য অ্যাসাসিনস’। ২৩ সেপ্টেম্বর মুক্তির পর সিনেমাটি প্রায় ১৫ লাখ ৬৬ হাজার দর্শক টেনেছে এবং আয় করেছে ১ কোটি ১২ লাখ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৩৮ কোটি টাকা। চুসক উৎসবের ছুটিতে মুক্তির পর থেকেই সিনেমাটি কোরিয়ার বক্স অফিসে শীর্ষে রয়েছে।

হুর জিন-হো পরিচালিত সিনেমাটি ১৯৭৪ সালে দক্ষিণ কোরিয়ার তৎকালীন প্রেসিডেন্ট পার্ক চুং-হির ওপর চালানো হত্যাচেষ্টাকে কেন্দ্র করে নির্মিত। এতে ইউ হে-জিন, পার্ক হে-ইল ও লি মিন-হো অভিনয় করেছেন। গল্পে এক গোয়েন্দা, অভিজ্ঞ সাংবাদিক ও নবীন প্রতিবেদক হত্যাচেষ্টার তদন্ত করতে গিয়ে সরকারি বয়ানের সঙ্গে অসঙ্গতিপূর্ণ বিভিন্ন সূত্রের সন্ধান পান। হারিয়ে যাওয়া গুলির প্রমাণ, রাজনৈতিক চাপ ও নানা রহস্য ঘিরে এগিয়েছে কাহিনি।

বক্স অফিস সাফল্যের পাশাপাশি সিনেমাটির ঐতিহাসিক যথার্থতা নিয়েও বিতর্ক তৈরি হয়েছে। নির্মাতা ও প্রযোজনা প্রতিষ্ঠান জানিয়েছে, ঐতিহাসিক নথি ও তথ্যের সঙ্গে চলচ্চিত্রের কল্পনা মিলিয়ে ঘটনাটি পুনর্গঠন করা হয়েছে। এদিকে ‘তাজ্জা ৪: দ্য সং অব বিলজেবুব’ সিনেমাটি ২৮ সেপ্টেম্বর এক দিনের হিসাবে ‘দ্য অ্যাসাসিনস’-কে পেছনে ফেললেও মুক্তির প্রথম সপ্তাহে দর্শকসংখ্যা ও আয়ে ‘দ্য অ্যাসাসিনস’ আলোচনায় রয়েছে।



ফেসবুক কর্নার