October 5, 2026, 4:25 am

দুর্গাপূজা ঋতুপর্ণার কাছে শিকড় ও আবেগের উৎসব

অভয়নগর প্রতিবেদক

টালিউডের জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তের কাছে দুর্গাপূজা শুধু চার দিনের উৎসব নয়, এটি বাঙালির শিকড় ও সাংস্কৃতিক উত্তরাধিকারের সঙ্গে জড়িয়ে থাকা আবেগ। ছোটবেলা থেকেই পূজার প্রতি তার যে ভালোবাসা, তা এখনও একই রকম রয়েছে বলে জানান অভিনেত্রী। সম্প্রতি গণমাধ্যমের এক সাক্ষাৎকারে তিনি পূজার ফ্যাশন, আবেগ ও ব্যক্তিগত স্মৃতির কথা তুলে ধরেন।
ঋতুপর্ণা বলেন, পূজার সাজে তিনি বরাবরই ট্র্যাডিশনাল অথচ এলিগেন্ট লুক পছন্দ করেন। বড় টিপ, চোখভরা কাজল এবং লাল-সাদা বা নরম রঙের কটন শাড়ির সহজ সাজেই তিনি বাঙালিয়ানার আসল সৌন্দর্য খুঁজে পান। খুব বেশি আড়ম্বর নয়, বরং সাজে নিজের স্বতন্ত্র ছাপ থাকাটাই তার পছন্দ বলে জানান তিনি।
পূজার সময়ে আলাদা করে নিজের জন্য কেনাকাটার সময় খুব একটা পান না বলেও জানান ঋতুপর্ণা। তবে সারা বছরই শাড়ির প্রতি তার ভালোবাসা থাকে এবং বছরজুড়ে একটু একটু করে শাড়ি সংগ্রহ করেন। অনেকেই ভালোবাসা দিয়ে তার জন্য বিশেষভাবে শাড়ি তৈরি করে দেন জানিয়ে অভিনেত্রী বলেন, প্রতিটি শাড়ির সঙ্গে জড়িয়ে থাকে আলাদা গল্প, আবেগ ও ভালোবাসা।



ফেসবুক কর্নার