October 1, 2026, 11:21 pm

নীল শাড়িতে কৌশানির রাজকীয় সাজে মুগ্ধ অনুরাগীরা

অভয়নগর প্রতিবেদক

অভিনয়ের পাশাপাশি সৌন্দর্য ও ফ্যাশন সচেতনতার কারণে নিয়মিত আলোচনায় থাকেন ওপার বাংলার অভিনেত্রী কৌশানি মুখার্জি। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের কয়েকটি ছবি প্রকাশ করে নীল শাড়িতে রাজকীয় সাজে ধরা দিয়েছেন তিনি। ছবিগুলোতে গাঢ় নীল রঙের জমকালো ব্লাউজে দেখা যায় অভিনেত্রীকে। ভারী ঝলমলে কাজ ও আয়নার নকশায় সাজানো ব্লাউজটি তার সাজে আলাদা মাত্রা যোগ করেছে। ছবির সঙ্গে কৌশানি লিখেছেন, ‘আমার গ্যালারিজুড়ে দেশি আবহের ছোঁয়া।’
এর সঙ্গে বহু রঙের পেসলে নকশার নীল শাড়ি পরেছেন কৌশানি। শাড়িজুড়ে ছিল ভারী কারুকাজ। সাজকে আরও আকর্ষণীয় করে তুলতে গলায় পাথরের কাজ করা বড় হার, মানানসই দুল ও হাতে চওড়া ব্রেসলেট পরেছিলেন তিনি। চুলে বড় ঢেউ খেলানো কেশসজ্জা ও ধোঁয়াটে চোখের সাজে তার পুরো উপস্থিতিতে ফুটে উঠেছে গ্ল্যামারের ছাপ।
কৌশানির প্রকাশ করা ছবিগুলো ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে অনুরাগীদের নজর কেড়েছে। বনি সেনগুপ্তের বিপরীতে ‘পারব না আমি ছাড়তে তোকে’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তার। এরপর একের পর এক সিনেমায় অভিনয় করে নিজের অবস্থান তৈরি করেছেন কৌশানি। অভিনয়ের পাশাপাশি ফ্যাশন সচেতনতার কারণেও নিয়মিত আলোচনায় থাকেন এই অভিনেত্রী।



ফেসবুক কর্নার