মানিকগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
নাসির উদ্দিন, হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি
Update Time :
Thursday, October 1, 2026
/
28 Time View
/
Share
মানিকগঞ্জের হরিরামপুরে ১২ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০ গ্রাম গাঁজাসহ দেলোয়ার হোসেন দেলো (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাতে উপজেলার বলড়া ইউনিয়নের কোকরহাটি গ্রামে অভিযান চালিয়ে বাড়ির সামনে পাকা রাস্তা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। দেলোয়ার ওই গ্রামের মো. তাছের আলীর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, অভিযানের সময় দেলোয়ার হোসেন দেলোকে আটক করে তার দেহ তল্লাশি করা হয়। এ সময় তার কাছ থেকে ১২ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করে জব্দ করা হয়। পুলিশ দাবি করেছে, উদ্ধার করা মাদকদ্রব্য তার কাছেই পাওয়া যায়। এ ঘটনায় হরিরামপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।