November 19, 2026, 4:13 am
শিরোনাম :
কুষ্টিয়ায় ব্যাংক ও পরিবহন নেতাদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময় ভাঙ্গায় কৃষকদল নেতা রাজু হত্যার বিচারের দাবিতে সমাবেশ চাকরির নিশ্চয়তা ও বৈষম্য নিরসনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান আউটসোর্সিং কর্মীরা চট্টগ্রামে পুলিশ লাইন্সের সামনে থেকে পিকআপ চুরি, উদ্ধার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ বক্স ও অ্যাম্বুলেন্স সহায়তা কেন্দ্র চালু আ. লীগের সহিংসতার বিরুদ্ধে ঢাবিতে ছাত্রদলের লিফলেট বিতরণ মোহাম্মদপুরে রুয়েটের সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার বিদ্যুৎ বিল নিয়ে মন্তব্য, ৭৬ দিন পর মুক্তি পেলেন সিফাত গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধ হাসিনাকে ফেরাতে আইনি নোটিশ, টুঙ্গিপাড়ায় সাব-জেলের প্রস্তাব

মানিকগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নাসির উদ্দিন, হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি

মানিকগঞ্জের হরিরামপুরে ১২ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০ গ্রাম গাঁজাসহ দেলোয়ার হোসেন দেলো (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাতে উপজেলার বলড়া ইউনিয়নের কোকরহাটি গ্রামে অভিযান চালিয়ে বাড়ির সামনে পাকা রাস্তা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। দেলোয়ার ওই গ্রামের মো. তাছের আলীর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, অভিযানের সময় দেলোয়ার হোসেন দেলোকে আটক করে তার দেহ তল্লাশি করা হয়। এ সময় তার কাছ থেকে ১২ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করে জব্দ করা হয়। পুলিশ দাবি করেছে, উদ্ধার করা মাদকদ্রব্য তার কাছেই পাওয়া যায়। এ ঘটনায় হরিরামপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেওম তৌফিক আজম বিষয়টি নিশ্চিত করে জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। বুধবার সকালে গ্রেপ্তার দেলোয়ার হোসেন দেলোকে আদালতে পাঠানো হয়েছে



ফেসবুক কর্নার