October 2, 2026, 12:22 am

সাদা পোশাকে মিশা, ক্যাপশনে রবের জিকির

অভয়নগর প্রতিবেদক

ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা মিশা সওদাগর অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও নিয়মিত নিজের ভাবনা ও ব্যক্তিগত মুহূর্তের ছবি ভক্তদের সঙ্গে শেয়ার করেন। সম্প্রতি ফেসবুকে একটি ছবি পোস্ট করে ভিন্ন আবহে ধরা দিয়েছেন তিনি। ছবিতে সাদা পাঞ্জাবি, মাথায় সাদা টুপি ও মুখভর্তি সাদা দাড়িতে দেখা গেছে অভিনেতাকে।
ছবির ক্যাপশনে মিশা সওদাগর লিখেছেন, ‘দুনিয়াদারি হোক যাই। ভেতরে রবের জিকির চাই। শুভ সকাল।’ পোস্টটি প্রকাশের পরই তা ভক্ত-অনুরাগীদের নজর কাড়ে। অনেকেই অভিনেতার সাদাসিধে ও শান্ত লুকের প্রশংসা করেছেন। কেউ কেউ ছবির সঙ্গে ক্যাপশনের সামঞ্জস্যের কথাও উল্লেখ করেছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে জীবনবোধ ও ব্যক্তিগত ভাবনা নিয়ে মিশা সওদাগরের পোস্ট নতুন নয়। সিনেমার কাজের আপডেটের পাশাপাশি বিভিন্ন সময় নিজের উপলব্ধি ও ব্যক্তিগত মুহূর্তও ভক্তদের সঙ্গে ভাগ করে নেন তিনি। এবার সাদা পোশাক, টুপি ও সাদা দাড়ির ছবির সঙ্গে তার লেখা ক্যাপশন ভক্তদের মধ্যে নতুন করে আগ্রহ তৈরি করেছে।



ফেসবুক কর্নার