October 2, 2026, 10:47 pm

কাশফুলের বাগানে নিয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১

জাফর আহমেদ কুড়িগ্রাম প্রতিনিধ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে এক তরুণীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগ উঠেছে পাঁচ ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় মোখলেছুর রহমান মিঠু (৩৫) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে ভুক্তভোগী তরুণীকে উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেন ভূরুঙ্গামারী থানার ওসি আজিম উদ্দিন। এর আগে বৃহস্পতিবার রাতে ভূরুঙ্গামারী ইউনিয়নের নলেয়া রশিদ মোড় এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়।
পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, গত ২৫ সেপ্টেম্বর তরুণীকে চর ভূরুঙ্গামারী ইউনিয়নের ইসলামপুর গ্রামের সামাদের ঘাট এলাকায় নেওয়া হয়। সেখানে একটি চায়ের দোকানের আড়ালে অনৈতিক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগ রয়েছে। তিন তরুণীর মধ্যে দুজন চলে গেলেও ওই তরুণী সেখানে থেকে যান। অভিযোগ রয়েছে, পরে তাকে আটকে রেখে ২৯ সেপ্টেম্বর থেকে সামাদের ঘাটসংলগ্ন কাশফুলের ক্ষেত এলাকায় মোখলেছুর রহমান মিঠু, নাইনুল ইসলাম, লিটন মিয়া, আল আমিন ও ফুল মিয়া ওরফে ফুলবর ধর্ষণ করেন। এ সময় তাঁর ৫ হাজার ৬০০ টাকা ও একটি অ্যান্ড্রয়েড ফোন নেওয়ারও অভিযোগ রয়েছে।
পরে বাড়ি ফেরার জন্য টাকা না থাকায় তরুণী নলেয়া রশিদ মোড়ে গিয়ে অভিযুক্তদের কাছে টাকা চান। সেখানে স্থানীয়দের নজরে এলে তারা পুলিশকে খবর দেন। পুলিশ গিয়ে তাকে উদ্ধার ও মোখলেছুর রহমান মিঠুকে গ্রেপ্তার করে। ওসি আজিম উদ্দিন জানান, ভুক্তভোগীর বাড়ি মুন্সিগঞ্জ জেলায়। অপর অভিযুক্তরা হলেন নাইনুল ইসলাম, লিটন মিয়া, আল আমিন ও ফুল মিয়া ওরফে ফুলবর। ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন এবং অভিযোগ তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।



ফেসবুক কর্নার