June 24, 2026, 3:05 am
শিরোনাম :
হ্যাটট্রিকের আশায় রোনালদো, বড় লিড নিয়ে বিরতিতে পর্তুগাল আ. লীগের পরিকল্পনা আইন-শৃঙ্খলা বাহিনী নস্যাৎ করে দিয়েছে : ডিএমপি কমিশনার একযোগে ১৬ আইন কর্মকর্তার পদত্যাগ, অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে জমা দিলেন পদত্যাগপত্র নোয়াখালীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন: ৫ লাখ ৭৬ হাজার শিশুকে ক্যাপসুল খাওয়ানোর প্রস্তুতি মৃত্যুই আমাদের সবার শেষ গন্তব্য: পিয়া জান্নাতুল জুয়া প্রতিরোধে সংসদে বিল, সর্বোচ্চ সাজা ৭ বছরের কারাদণ্ড জলবায়ু অর্থায়ন ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য আরও সহজলভ্য করার আহ্বান জনসচেতনতা বৃদ্ধি ছাড়া দুর্নীতি নির্মূল সম্ভব নয় পঞ্চগড়ে মাতৃত্বকালীন ভাতায় স্বজনপ্রীতির অভিযোগ যোগ্যরা বঞ্চিত, সুবিধা পাচ্ছেন অযোগ্যরা; তদন্তের আশ্বাস প্রশাসনের অপপ্রচার ও দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে মানিকগঞ্জজুড়ে বিএনপির বিক্ষোভ

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

মোঃ হাফিজুর রহমান সাতক্ষীরা

আমি, মোছাম্মদ সাফিয়া পারভীন, পিতা মৃত কে. এম. মোশাররফ হোসেন, গ্রাম কৃষ্ণনগর, থানা কালিগঞ্জ, জেলা সাতক্ষীরা। আমি বর্তমানে ১নং কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছি। সম্প্রতি কিছু জাতীয়, আঞ্চলিক ও অনলাইন নিউজ পোর্টালে “কালীগঞ্জে চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখল ও বৃদ্ধাকে ভারতে পাঠানোর অভিযোগ” শিরোনামে যে সংবাদ প্রকাশিত হয়েছে, তা আমার দৃষ্টি গোচর হয়েছে।
উক্ত সংবাদ সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। আমার রাজনৈতিক প্রতিপক্ষ মিজানুর রহমান নামের এক ব্যক্তি সাংবাদিকদের বিভ্রান্তিকর তথ্য প্রদান করে আমাকে সমাজে হেয় প্রতিপন্ন করার অসৎ উদ্দেশ্যে এ সংবাদ প্রকাশ করিয়েছে। আমি সংবাদটির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
প্রকৃতপক্ষে, আমার পিতা ছিলেন উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও কৃষ্ণনগর ইউনিয়নের জনপ্রিয় চেয়ারম্যান। ২০১৮ সালে প্রতিপক্ষরা প্রকাশ্যে আমার পিতাকে কুপিয়ে ও গুলি করে হত্যা করে। পরবর্তীতে জনগণের ভালোবাসায় আমার মা আকলিমা খাতুন চেয়ারম্যান নির্বাচিত হন। ২০২১ সালে আমিও জনগণের ভোটে চেয়ারম্যান নির্বাচিত হয়ে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসছি।
উল্লেখিত জমিটি—কৃষ্ণনগর মৌজার খতিয়ান নং ২৫-২৮২০, দাগ নং ২০৭৯, পরিমাণ ১১ শতক—আমি সীতা রানী ঘোষ নামের এক নারীর কাছ থেকে যথাযথভাবে ১৫/৯/২০২৫ তারিখে ৪৭৬৭ নং কোবলা দলিলের মাধ্যমে ক্রয় করেছি এবং বর্তমানে উক্ত জমির বৈধ মালিক ও ভোগদখলকারী। সীতা রানী ঘোষ ও তাঁর পরিবার বর্তমানে ভারতে বসবাস করছেন। আমার বিরুদ্ধে তাঁদের কোনো অভিযোগ নেই।
কিন্তু আমার রাজনৈতিক প্রতিপক্ষরা আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে বিএনপি নেতা নূর হকের সঙ্গে আমার সম্পর্ক জড়িয়ে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচারের মাধ্যমে ঘোলা পানিতে মাছ শিকারের অপচেষ্টা চালাচ্ছে। আমি এই ধরনের মিথ্যা প্রচারণার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি।

মোছাম্মদ সাফিয়া পারভীন
চেয়ারম্যান, ১নং কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদ,
কালিগঞ্জ, সাতক্ষীরা।



ফেসবুক কর্নার