October 2, 2026, 11:39 pm

মাদারীপুরে বাজারে চড়া সুদের কারবার, নিঃস্ব হওয়ার অভিযোগ

মাদারীপুর প্রতিনিধি: মোঃ লিটন বেপারী

মাদারীপুরের মঠের বাজার এলাকায় প্রভাবশালী একটি সুদখোর চক্রের বিরুদ্ধে সাধারণ মানুষের অসহায়ত্বের সুযোগ নিয়ে চড়া সুদে টাকা দেওয়ার অভিযোগ উঠেছে। এলাকাবাসীর অভিযোগ, চক্রটির কাছ থেকে টাকা নিয়ে দিনমজুর, ক্ষুদ্র ব্যবসায়ীসহ অনেক সাধারণ মানুষ ঋণের চাপে পড়েছেন। একপর্যায়ে কেউ কেউ সর্বস্বান্ত হওয়ার ঝুঁকিতে রয়েছেন বলেও দাবি তাদের।
এলাকাবাসী সূত্রে জানা যায়, কথিত চক্রটি ২০ হাজার টাকা ঋণ দিলে প্রতি সপ্তাহে ২ হাজার টাকা করে সুদ আদায় করে। সে হিসাবে ১০ সপ্তাহে শুধু সুদ হিসেবেই মূল টাকার সমপরিমাণ অর্থ পরিশোধ করতে হয়। নির্ধারিত সময়ে টাকা দিতে না পারলে গ্রহীতাদের ওপর নানা ধরনের মানসিক ও শারীরিক চাপ প্রয়োগের অভিযোগও করেছেন ক্ষতিগ্রস্তরা।
একাধিক ভুক্তভোগী জানান, চড়া সুদের টাকা পরিশোধ করতে গিয়ে অনেকে আর্থিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন। কারও কারও ভিটেমাটি ও বসতবাড়ি বিক্রি করার পরিস্থিতি তৈরি হয়েছে বলেও অভিযোগ করেন তারা। স্থানীয়দের দাবি, দ্রুত মঠের বাজার এলাকায় প্রশাসনের পক্ষ থেকে অভিযান চালিয়ে অভিযোগের তদন্ত এবং দায়ীদের আইনের আওতায় আনা হোক। তাদের অ



ফেসবুক কর্নার