October 2, 2026, 10:46 pm

জামালপুর সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মদ উদ্ধার

মোহাম্মদ গোলাম মোস্তফা, বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের দেওয়ানগঞ্জ সীমান্তে মাদকবিরোধী অভিযানে পরিত্যক্ত অবস্থায় ১৮৬ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে ৩৫ বিজিবি। শুক্রবার (২ অক্টোবর) সকালে উপজেলার সীমান্তবর্তী কুমারের চর এলাকা থেকে এসব মদ উদ্ধার করা হয়। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
৩৫ বিজিবির নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পাথরের চর বিওপির সদস্যরা সীমান্ত পিলার ১০৭৬-এর কাছে কুমারের চর এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় পরিত্যক্ত অবস্থায় ফেলে রাখা ১৮৬ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়। বিজিবি সূত্রে জানা যায়, উদ্ধার করা মদের আনুমানিক মূল্য ২ লাখ ৭৯ হাজার টাকা।
জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান জানান, সীমান্তে নিয়মিত টহলের পাশাপাশি চোরাচালান ও মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। উদ্ধার করা মদের ঘটনায় দেওয়ানগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। সীমান্তে চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।



ফেসবুক কর্নার