October 5, 2026, 12:44 am

বিতর্ক পেছনে ফেলে নোবেল এখন ‘ফ্যামিলি ম্যান’

অভয়নগর প্রতিবেদক

একসময় তরুণ প্রজন্মের কাছে জনপ্রিয় সংগীতশিল্পী মাইনুল আহসান নোবেল এখন স্ত্রী ও সন্তানকে নিয়ে সময় কাটাচ্ছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে পরিবারের সঙ্গে কাটানো বিভিন্ন মুহূর্তের ছবি ও ভিডিও প্রকাশ করেছেন তিনি। এসব পোস্টে গানের জগতের বাইরের নোবেলের পারিবারিক জীবনের নানা মুহূর্ত উঠে এসেছে।
এক ভিডিওতে মোটরসাইকেলে বসে ছেলেকে কোলে নিয়ে গিটার বাজাতে দেখা যায় নোবেলকে। ভিডিওটি তার স্ত্রী ধারণ করেছেন বলে জানান তিনি। আরেক ভিডিওতে টাঙ্গাইলের ধনবাড়ী নবাব বাড়িতে ছেলেকে জেমসের ‘বাবা’ গানটি গেয়ে শোনাতে দেখা যায় তাকে। ‘বাপজানের সঙ্গে সকালের আড্ডা’ ও ‘মাই ফ্যামিলি’ ক্যাপশনেও স্ত্রী-পুত্রের সঙ্গে বেশ কিছু ছবি প্রকাশ করেন তিনি।
নোবেলের এসব পারিবারিক মুহূর্তে খুশি ভক্তরা। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে তাকে শুভকামনা জানিয়েছেন এবং অতীতের বিতর্ক পেছনে ফেলে সুন্দরভাবে জীবন গুছিয়ে নেওয়ার প্রত্যাশা জানিয়েছেন। ২০২৫ সালের ১৯ জুন কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের প্রধান ফটকে নিজের বিরুদ্ধে করা ধর্ষণ মামলার বাদীকে বিয়ের খবর প্রকাশ্যে আসে। বর্তমানে সেই স্ত্রী ও সন্তানকে নিয়েই সময় কাটাচ্ছেন নোবেল।



ফেসবুক কর্নার