October 5, 2026, 3:37 am

দেব-শুভশ্রীকে নিয়ে নেটিজেনদের পুরোনো প্রেমের চর্চা

অভয়নগর প্রতিবেদক

পুজোর আগে জমে উঠেছে দেব ও শুভশ্রী গাঙ্গুলীর ‘দেশু ৭’-এর প্রচার। আগরতলা, শিলিগুড়ি ও শ্রীরামপুরের পর এবার পশ্চিমবঙ্গের দুর্গাপুরে প্রচারে হাজির হন এই জুটি। মঞ্চে নাচ-গান ও তাদের উপস্থিতিতে দর্শকদের মধ্যে উন্মাদনা তৈরি হলেও সামাজিক যোগাযোগমাধ্যমে বেশি আলোচনা হচ্ছে তাদের পুরোনো সম্পর্ক নিয়ে।
দুর্গাপুরের অনুষ্ঠানে দেবকে কালো টি-শার্ট ও জ্যাকেট এবং শুভশ্রীকে কালো-সাদা পোলকা ডটের পোশাকে দেখা যায়। শুভশ্রীর শেয়ার করা ছবির মন্তব্যের ঘরে ভক্তরা তাদের পুরোনো প্রেমের প্রসঙ্গ টেনে নানা মন্তব্য করেন। ২০০৯ সালে ‘চ্যালেঞ্জ’ সিনেমার মাধ্যমে জনপ্রিয়তা পাওয়া এই জুটির মধ্যে প্রেমের সম্পর্কও গড়ে উঠেছিল। ২০১৩ সালে সেই সম্পর্কের ইতি ঘটে। পরে শুভশ্রী পরিচালক রাজ চক্রবর্তীকে বিয়ে করেন; দেবের সঙ্গে অভিনেত্রী রুক্মিণী মৈত্রর সম্পর্কও আলোচনায় রয়েছে।
নেটিজেনদের কেউ তাদের পুরোনো সম্পর্ক নিয়ে মজার মন্তব্য করেছেন, কেউ আবার নিজেদের জীবনেও এমন ‘প্রাক্তন’ চেয়েছেন বলে লিখেছেন। তবে বর্তমানে দেব-শুভশ্রীর ব্যস্ততা ‘দেশু ৭’ সিনেমাকে ঘিরে। এটি তাদের একসঙ্গে সপ্তম সিনেমা এবং দেব এতে অভিনয়ের পাশাপাশি পরিচালনাও করছেন। আগামী ১৫ অক্টোবর সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির কথা রয়েছে।



ফেসবুক কর্নার