October 4, 2026, 11:46 pm

সবুজ শাড়িতে সাবিলা নূরের নজরকাড়া রাজকীয় সাজ

অভয়নগর প্রতিবেদক

অভিনেত্রী সাবিলা নূরের ফ্যাশন ও সাজে ব্যক্তিত্ব, রুচি ও নান্দনিকতার ছাপ বরাবরই দেখা যায়। এবারও ঐতিহ্য ও আধুনিকতার সমন্বয়ে নজর কেড়েছে তার সাজ। গাঢ় সবুজ সিল্ক শাড়িতে ছিল ছোট সোনালি বুটি ও চওড়া জরি পাড়। এর সঙ্গে রয়্যাল ব্লু ব্লাউজে ছিল সোনালি কারুকাজ, পেছনে স্লিট ডিজাইন ও সূক্ষ্ম গোল্ড এমব্রয়ডারি।
সাজে ঐতিহ্যবাহী আবহ আনতে সাবিলা পরেছিলেন পান্না সবুজ পাথর ও মুক্তার ভারী চোকার নেকলেস। সঙ্গে ছিল স্টোনের দুল এবং একাধিক চওড়া সোনালি চুড়ি ও বালা। পোশাক ও গয়না ভারী হলেও মেকআপে ছিল কোমলতা। গ্লোয়িং বেস, ডিফাইনড লাইনার, হালকা ব্লাশ ও ন্যুড-পিঙ্ক লিপস্টিকের সঙ্গে ছোট টিপে ফুটে ওঠে বাঙালি ঐতিহ্যের ছোঁয়া।
চুল পরিপাটি করে নিচু খোঁপায় বাঁধা ছিল। খোঁপায় সাদা ফুলের পরিবর্তে ব্যবহার করা হয় গাঢ় নীল ও বেগুনি আভাযুক্ত ছোট ফুল, যা ব্লাউজের রঙের সঙ্গে সামঞ্জস্য তৈরি করেছে। সঙ্গে ছিল মিন্ট বা প্যাস্টেল গ্রিন রঙের ছোট হ্যান্ডব্যাগ। সব মিলিয়ে গাঢ় সবুজ, রয়্যাল ব্লু ও সোনালির সমন্বয়ে সাবিলার সাজে ফুটে উঠেছে ঐতিহ্য, আধুনিকতা ও পরিমিত আভিজাত্য।



ফেসবুক কর্নার