November 19, 2026, 6:55 am
শিরোনাম :
যশোরে চলন্ত কাভার্ড ভ্যানে পেট্রোলবোমা নিক্ষেপে আহত ১ যমুনা সেতুর পশ্চিমপাড়ে লরির ধাক্কায় ট্রাকচালক নিহত সোনারগাঁয়ে যাত্রীবাহী বাস ও খড়বোঝাই ট্রাকে অগ্নিসংযোগ ফকিরহাটে চেয়ারম্যানের বাড়িতে পেট্রোল বোমা হামলা বাকেরগঞ্জে পরিত্যক্ত সমিতি ঘর এখন মাদক সেবনকারীদের আস্তানা লকডাউন ঘিরে নারায়ণগঞ্জে কড়া নিরাপত্তা কুষ্টিয়ায় ব্যাংক ও পরিবহন নেতাদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময় ভাঙ্গায় কৃষকদল নেতা রাজু হত্যার বিচারের দাবিতে সমাবেশ চাকরির নিশ্চয়তা ও বৈষম্য নিরসনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান আউটসোর্সিং কর্মীরা চট্টগ্রামে পুলিশ লাইন্সের সামনে থেকে পিকআপ চুরি, উদ্ধার

যুক্তরাষ্ট্রের সর্বকনিষ্ঠ গোলদাতা হলেন কাভান সুলিভান

অভয়নগর প্রতিবেদক

বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার কাভান সুলিভান যুক্তরাষ্ট্র জাতীয় দলের হয়ে সবচেয়ে কম বয়সে গোল করার রেকর্ড গড়েছেন। রোববার আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মেক্সিকোর বিপক্ষে ৩-০ গোলের জয়ে ৬২ মিনিটে দ্বিতীয় গোলটি করেন ১৭ বছর ৫ দিন বয়সী এই মিডফিল্ডার। ফিলাডেলফিয়া ইউনিয়নের হয়ে খেলা সুলিভান এর আগে যুক্তরাষ্ট্রের জাতীয় দলের শুরুর একাদশে দ্বিতীয় সর্বকনিষ্ঠ ফুটবলার হওয়ার কীর্তিও গড়েছিলেন।
সুলিভানের গোলের আগে রেকর্ডটি ছিল তারই সতীর্থ ম্যাথিস আলবার্টের দখলে। চিলির বিপক্ষে গত মঙ্গলবার ১৭ বছর ১৩১ দিন বয়সে গোল করে রেকর্ডটি গড়েছিলেন আলবার্ট। মাত্র চার দিনের ব্যবধানে সেই রেকর্ড নিজের করে নিলেন সুলিভান। এর আগে ক্রিস্টিয়ান পুলিসিচ ১৭ বছর ২৫৩ দিন বয়সে যুক্তরাষ্ট্রের হয়ে প্রথম গোল করেছিলেন।
রেকর্ড গড়ে সুলিভান বলেন, মুহূর্তটি তার কাছে স্বপ্নের মতো এবং নিজের ও পরিবারের জন্য এটি বিশেষ অনুভূতি। ম্যাচে যুক্তরাষ্ট্রের হয়ে জুলিয়ান হল ও মালিক টিলম্যানও একটি করে গোল করেন। সুলিভানের প্রশংসা করে কোচ মরিসিও পচেত্তিনো বলেন, তিনি একজন যোদ্ধা এবং বল পায়ে তার দক্ষতা অসাধারণ। সুলিভানের এমন পারফরম্যান্স যুক্তরাষ্ট্রের জন্য অসাধারণ খবর বলেও মন্তব্য করেন তিনি।



ফেসবুক কর্নার