October 4, 2026, 11:48 pm

দীর্ঘ ১০ বছর পর বিচ্ছেদ প্রীতম হাসান-শেহতাজের

অভয়নগর প্রতিবেদক

দীর্ঘ ১০ বছর একসঙ্গে থাকার পর পারস্পরিক সমঝোতা ও সৌহার্দ্যপূর্ণভাবে বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন সঙ্গীতশিল্পী প্রীতম হাসান ও তার স্ত্রী শেহতাজ। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক যৌথ বিবৃতিতে তারা এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন।
বিবৃতিতে প্রীতম ও শেহতাজ বলেন, একসঙ্গে কাটানো সময় ও স্মৃতির জন্য তারা কৃতজ্ঞ। পরস্পরের প্রতি এখনও যত্ন ও শ্রদ্ধা রয়েছে। তবে সময়ের সঙ্গে তারা উপলব্ধি করেছেন, পারস্পরিক বোঝাপড়ার অভাবে আলাদা থাকাই তাদের জন্য ভালো। দীর্ঘ সময় ভেবেচিন্তে এবং পরস্পরের সম্মতিতেই তারা এই সিদ্ধান্ত নিয়েছেন।
তারা জানান, পরিবারের সমর্থন নিয়ে বিবাহবিচ্ছেদের প্রক্রিয়ার মধ্য দিয়ে নতুন অধ্যায়ের দিকে এগিয়ে যাচ্ছেন। একই সঙ্গে বন্ধু, সহকর্মী ও গণমাধ্যমের প্রতি তাদের ব্যক্তিগত গোপনীয়তা এবং পরিস্থিতির প্রতি সংবেদনশীল থাকার অনুরোধ জানিয়েছেন। সমর্থন ও বোঝাপড়ার জন্য সবার প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন তারা।



ফেসবুক কর্নার