October 5, 2026, 7:29 am

চকরিয়া পৌরসভা পূজা উদযাপন ফ্রন্টের নতুন কমিটি

আরিফ, স্টাফ রিপোর্টার, কক্সবাজার

শারদীয় দুর্গোৎসবকে সামনে রেখে কক্সবাজারের চকরিয়া পৌরসভা পূজা উদযাপন ফ্রন্টের নতুন কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিতে লিটন দাশকে সভাপতি এবং লালন শর্মা কাঁকনকে সাধারণ সম্পাদক করা হয়েছে। কমিটির নেতৃবৃন্দ দায়িত্ব পাওয়ার পর চকরিয়া উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপের সভাপতি, সাধারণ সম্পাদকসহ সংশ্লিষ্টদের সহযোগিতা কামনা করেছেন।
নবগঠিত কমিটির সভাপতি লিটন দাশ বলেন, জেলা পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি অসীম ধর, সাধারণ সম্পাদক কাঞ্চন চৌধুরী এবং চকরিয়া উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি রণধীর দাশ ও সাধারণ সম্পাদক সুনীল দাশ মহাজনকে তিনি আন্তরিক ধন্যবাদ জানান। অর্পিত দায়িত্ব নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে পালনের চেষ্টা করবেন বলেও তিনি জানান।
কমিটির নেতৃবৃন্দ শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গোৎসব উদযাপনের প্রত্যাশা ব্যক্ত করেছেন। তারা বলেন, সবার সহযোগিতা ও পারস্পরিক সম্প্রীতির মাধ্যমে দুর্গোৎসব সুন্দর ও সুশৃঙ্খলভাবে উদযাপন করা সম্ভব হবে। একই সঙ্গে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে শারদীয় দুর্গোৎসবের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নবগঠিত কমিটির নেতৃবৃন্দ।



ফেসবুক কর্নার