October 5, 2026, 8:54 pm

তিন দিনেই ২৭২ কোটি ছাড়াল ‘দৃশ্যম ৩’

অভয়নগর প্রতিবেদক

অজয় দেবগন অভিনীত ‘দৃশ্যম ৩: দ্য কনক্লুশন’ মুক্তির তিন দিনেই বক্স অফিসে বড় সাফল্য পেয়েছে। গত শুক্রবার (২ অক্টোবর) মুক্তির পর অভিষেক পাঠক পরিচালিত সাসপেন্স থ্রিলারটি প্রথম তিন দিনে শুধু ভারতেই ১৭৬ কোটি ৫০ লাখ রুপি (নেট) আয় করেছে। স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, শুক্রবার ৬২ কোটি, শনিবার ৫৩ কোটি ৫০ লাখ এবং রোববার ৬১ কোটি রুপি আয় করেছে ছবিটি।
আন্তর্জাতিক বাজার থেকে প্রথম তিন দিনে আরও ৬১ কোটি রুপি আয় করেছে ‘দৃশ্যম ৩’। ফলে বিশ্বব্যাপী ছবিটির আয় দাঁড়িয়েছে ২৭২ কোটি ৮০ লাখ রুপি। চলতি বছরে ‘ধুরন্ধর ২’-এর পর দ্বিতীয় সর্বোচ্চ ওপেনিং উইকেন্ডের রেকর্ডও এখন ছবিটির দখলে বলে ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে।
ছবিটি সমালোচকদেরও প্রশংসা পাচ্ছে। আগের দুই কিস্তির মতো এবার কোনো মালয়ালাম সিনেমার গল্প অনুসরণ না করে মৌলিক গল্পে নির্মিত হয়েছে সিনেমাটি। অজয় দেবগনের পাশাপাশি টাবু, শ্রিয়া শরণ, জয়দীপ আহলাওয়াত, রজত কাপুর, প্রকাশ রাজ ও ঈশিতা দত্ত অভিনয় করেছেন। বিজয় সালগাঁওকর চরিত্রকে ঘিরে পরিবারের নিরাপত্তা ও বুদ্ধির লড়াইয়ের গল্পই এবারও সিনেমাটির মূল আকর্ষণ।



ফেসবুক কর্নার