October 7, 2026, 11:46 pm

কাশবনে যাওয়া হয়নি, নীল শাড়িতে পরীমনির তন্দ্রাবিলাস

অভয়নগর প্রতিবেদক

কাশবনে যাওয়া হয়নি, তাই নীল শাড়িতে নিজেকে সাজিয়ে ঘরেই শরতের আবহ খুঁজে নিয়েছেন ঢালিউডের চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার (৬ অক্টোবর) ফেসবুকে বেশ কিছু ছবি শেয়ার করেন তিনি। ছবিতে নীল রঙের শাড়িতে দেখা যায় পরীমনিকে। পরিপাটি খোঁপা ও মৃদু হাসিতে শান্ত ও নান্দনিক সাজে ধরা দিয়েছেন তিনি।
ছবিগুলোতে পরীমনির হাতে দেখা যায় কিংবদন্তি কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের লেখা ‘তন্দ্রাবিলাস’ বইটি। কখনো বইটি বুকে জড়িয়ে, আবার কখনো পাতা উল্টাতে উল্টাতে ক্যামেরার সামনে পোজ দিয়েছেন তিনি। নীল শাড়ি, হাতে বই এবং শান্ত অভিব্যক্তির সমন্বয়ে ছবিগুলোতে ভিন্ন এক আবহ তৈরি হয়েছে।
ছবির ক্যাপশনে পরীমনি লিখেছেন, ‘না হলো যাওয়া আর কাশবনে না হলো দেখা শরতের আকাশ। উপায় হলো এই তন্দ্রাবিলাস।’ ছবি প্রকাশের পর ভক্তরা তার সাজ ও নান্দনিক উপস্থাপনার প্রশংসা করছেন। কাজের ব্যস্ততার মধ্যেও নীল শাড়িতে পরীমনির এমন আয়োজন ভক্তদের নজর কেড়েছে।



ফেসবুক কর্নার