October 7, 2026, 5:47 pm

জাদুকর’ থেকে বিয়ে, এক দশক পর আলাদা প্রীতম-শেহতাজ

অভয়নগর প্রতিবেদক

 

২০১৭ সালে প্রীতম হাসানের ‘জাদুকর’ গানের মিউজিক ভিডিওর শুটিংয়ে পরিচয় হয় প্রীতম হাসান ও শেহতাজ মনিরা হাশেমের। পরিচয় থেকে বন্ধুত্ব, এরপর প্রেম এবং ২০২২ সালের ২৯ অক্টোবর বিয়ের মাধ্যমে সংসার শুরু করেন তারা। বিয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে সুখী দম্পতি হিসেবেই দেখা গেছে তাদের। তবে গত রোববার রাতে পৃথক পোস্টে বৈবাহিক সম্পর্কের ইতি টানার কথা জানান দুজনই।

ঘনিষ্ঠজনদের বরাত দিয়ে জানা গেছে, বিচ্ছেদের সিদ্ধান্ত হঠাৎ করে আসেনি। ২০২৪ সালের তৃতীয়ার্ধ থেকে তাদের দাম্পত্য জীবনে টানাপোড়েন স্পষ্ট হতে শুরু করে। প্রীতমের পেশাগত ব্যস্ততা বাড়ার সঙ্গে একসঙ্গে সময় কাটানোর সুযোগ কমে যায় বলে দাবি ঘনিষ্ঠজনদের। এ নিয়ে ভুল বোঝাবুঝি ও মতবিরোধ বাড়তে থাকে। বন্ধুদের সঙ্গে সময় কাটানোর সময়ও তাদের মধ্যে কথা-কাটাকাটির ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

তবে সম্পর্ক টিকিয়ে রাখতে দুজনই চেষ্টা করেছিলেন বলে ঘনিষ্ঠজনদের দাবি। বিচ্ছেদের আগে সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের টানাপোড়েনের স্পষ্ট ইঙ্গিতও ছিল না। চলতি বছরের জানুয়ারিতে একটি বিয়ের অনুষ্ঠানে একসঙ্গে দেখা যায় তাদের। বিয়ের পর শেহতাজ অভিনয় ও গান থেকে অনেকটা দূরে সরে গেলেও সম্প্রতি কানাডা থেকে দেশে ফেরেন। এখন শেহতাজ আবার অভিনয় ও গানে ফেরার পরিকল্পনা করছেন, আর প্রীতম নতুন সংগীতকাজ নিয়ে ব্যস্ত হওয়ার প্রস্তুতি নিচ্ছেন।



ফেসবুক কর্নার