October 8, 2026, 5:11 pm

নতুন সিনেমায় ফেরার অপেক্ষায় তাসনিয়া ফারিণের ভক্তরা

অভয়নগর প্রতিবেদক

চলতি বছরের ঈদুল ফিতরে মুক্তি পাওয়া ‘প্রিন্স’ সিনেমার মাধ্যমে প্রথমবার শাকিব খানের বিপরীতে জুটি বাঁধেন তাসনিয়া ফারিণ। তবে প্রেক্ষাগৃহে প্রত্যাশিত সাফল্য পায়নি সিনেমাটি। এরপর থেকে এখন পর্যন্ত অভিনেত্রীর নতুন কোনো সিনেমা বা কাজের আনুষ্ঠানিক ঘোষণা পাওয়া যায়নি। ফলে ফারিণের নতুন সিনেমায় ফেরার অপেক্ষায় রয়েছেন তার ভক্তরা।
‘ফাতিমা’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় ফারিণের। এরপর কলকাতার ‘আরও এক পৃথিবী’ ও বাংলাদেশের ‘ইনসাফ’ সিনেমায় অভিনয় করেন তিনি। গত বছর ‘ইনসাফ’ মুক্তির পরও কিছুদিন নতুন কোনো প্রকল্পে দেখা যায়নি তাকে। এর আগে কলকাতার অভিনেতা দেবের ‘প্রজাপতি ২’ সিনেমায় কাজ করার কথা থাকলেও শেষ পর্যন্ত সেটি আর হয়নি।
‘প্রিন্স’ মুক্তির প্রায় পাঁচ মাস পর নির্মাতা অমিতাভ রেজা চৌধুরীর সঙ্গে ফারিণের একটি ছবি প্রকাশ্যে এলে নতুন সিনেমার গুঞ্জন ছড়ায়। পরে জানা যায়, সেটি সিনেমা নয়, বিজ্ঞাপনের কাজ। ওই বিজ্ঞাপনের পর ফারিণের নতুন কোনো সিনেমা বা ওয়েব প্রজেক্টের আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। ফলে কবে আবার বড় পর্দায় ফিরবেন, তা নিয়ে অপেক্ষায় রয়েছেন দর্শক-ভক্তরা।



ফেসবুক কর্নার