October 8, 2026, 7:11 pm

মাছওয়ালির চরিত্রে ফিরছেন কৌশানী, মুক্তির অপেক্ষায় ‘গোল্ডেন ডাকু’

অভয়নগর প্রতিবেদক

‘বহুরূপী’র সাফল্যের পর প্রায় দুই বছর পর বড় পর্দায় ফিরছেন ভারতীয় বাংলা সিনেমার অভিনেত্রী কৌশানী মুখার্জি। নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখার্জির পরিচালনায় ‘বহুরূপী দ্য গোল্ডেন ডাকু’ সিনেমায় ঝিমলি চরিত্রে অভিনয় করবেন তিনি। আগামী ১৫ অক্টোবর মুক্তির কথা রয়েছে সিনেমাটির। এবার কৌশানীকে দেখা যাবে মাছওয়ালির চরিত্রে।
সিনেমার প্রচারণায় প্রকাশিত এক ভিডিওতে একেবারে ভিন্ন রূপে ধরা দিয়েছেন কৌশানী। মাথায় শক্ত করে বাঁধা খোঁপা, সাধারণ শাড়ি, শ্যামলা মেকআপ ও ডি-গ্ল্যাম লুকে তাকে দেখা যায় মাছ বিক্রি করতে। বড় মাছ হাতে নিয়ে ক্রেতাদের ডাকতে এবং বঁটিতে মাছ কাটতে গিয়ে মজার ছলে বলতে শোনা যায়, ‘দুটো টাকার জন্য কত কী করতে হয়! জীবনে ভাবিনি মাছওয়ালি হতে হবে।’ ভিডিওটি প্রকাশের পর সামাজিক মাধ্যমে তা নিয়ে আগ্রহ তৈরি হয়েছে।
মাছ কাটার পাশাপাশি বাজারের হকারদের মতো গলা ছেড়ে মাছ বিক্রির হাঁকডাকও দিয়েছেন কৌশানী। শুটিংয়ের ফাঁকে কলাকুশলীদের সঙ্গে হাসি-ঠাট্টায়ও মেতে উঠতে দেখা যায় তাকে। এর আগে ‘বহুরূপী’তে তার অভিনয় দর্শকদের প্রশংসা পেয়েছিল। এবার ‘দ্য গোল্ডেন ডাকু’তে ঝিমলি চরিত্রে নতুন কী চমক দেখান কৌশানী, সেটিই দেখার অপেক্ষায় দর্শকরা।



ফেসবুক কর্নার