August 15, 2026, 1:24 pm
শিরোনাম :
ভ্রাম্যমাণ বইমেলার উদ্বোধন, পাঠাভ্যাস গড়তে নানা আয়োজন অনলাইনে আবেদনেই শিক্ষকদের অবসরের টাকা সরাসরি অ্যাকাউন্টে পৌঁছাবে: প্রধানমন্ত্রী রিজভী-আমানসহ বিএনপির স্থায়ী কমিটিতে যুক্ত হলেন ৪ নেতা আঠারো চূড়া বিলে ক্যাফে উদ্বোধন ঘিরে বিশৃঙ্খলা, তরুণকে আটকের অভিযোগ গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে ভোগান্তি বাড়ছে ৫ টাকার মিনি প্যাকে তথ্যহীন বেবি সুইটস চানাচুর, খাদ্যমান নিয়ে প্রশ্ন নিউরোসায়েন্সেস হাসপাতালে যুক্ত হচ্ছে আরও ৫০০ শয্যা, উদ্বোধন শনিবার ক্ষুব্ধ বাঁধনের কড়া বার্তা ‘ভয় দেখিয়ে লাভ হবে না’ সামিটের এলএনজি সরবরাহ বন্ধ, গ্যাস সংকট বাড়ার শঙ্কা অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের লিড

রুমায় ঝুঁকিপূর্ণ ব্রিজে শিক্ষার্থী ও গ্রামবাসীর প্রাণনাশের আশঙ্কা

অসীম রায় বান্দরবান প্রতিনিধি

অসীম রায় বান্দরবান প্রতিনিধি।।
বান্দরবানের রুমা সদর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ৩৬৬ নং সেগুন মৌজার ঠান্ডা ঝিরি এলাকায় অবস্থিত একটি পুরনো ব্রিজ এখন স্থানীয়দের জন্য মৃত্যুফাঁদে পরিণত হয়েছে। দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় ব্রিজটির নিচের ঢালাই অংশ ফেটে বড় গর্তের সৃষ্টি হয়েছে এবং পাশের রেলিংগুলো ভেঙে পড়েছে। ফলে প্রতিদিন প্রাণের ঝুঁকি নিয়েই পারাপার করছেন এলাকাবাসী ও শিক্ষার্থীরা।
সরেজমিনে দেখা গেছে, ব্রিজটির আয়ুষ্কাল অনেক আগেই শেষ হয়ে গেছে। নিচের অংশে রড বেরিয়ে এসেছে, উপরের পাটাতন ভেঙে গর্ত তৈরি হয়েছে। পায়ে হাঁটা মানুষ, সাইকেল বা মোটরবাইক চালক—সবার জন্যই ব্রিজটি এখন অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এই ব্রিজ দিয়েই আমতলী পাড়া, সেগুনপাড়া, নতুন চেয়ারম্যান পাড়া ও সদরঘাট এলাকার শত শত মানুষ উপজেলা সদরের সঙ্গে যোগাযোগ করে। কৃষক ও জুমচাষিদের জন্য এটি একমাত্র চলাচলের পথ।
স্থানীয় বাসিন্দা আসাং মারমা জানান, “আমরা জুমে মালপত্র নিয়ে যেতে এই ব্রিজই ব্যবহার করি। এখন ব্রিজে উঠলেই মনে হয় ভেঙে পড়বে।” আরেক বাসিন্দা অনুচিং মারমা বলেন, “প্রতিদিন স্কুলের ছাত্রছাত্রীরা এই ব্রিজ দিয়ে যাতায়াত করে। একদিন না একদিন বড় বিপদ ঘটবে।”
রুমা উপজেলার সাবেক চেয়ারম্যান উহ্লাচিং মারমা বলেন, “ব্রিজটি প্রায় ২৫ বছর আগে নির্মিত হয়েছিল, এখন এটি সম্পূর্ণ জরাজীর্ণ। দ্রুত সংস্কার না করলে বড় দুর্ঘটনা ঘটতে পারে।”
স্থানীয়দের দাবি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন দ্রুত এই ব্রিজটি মেরামত বা পুনর্নির্মাণের ব্যবস্থা নেয়, নইলে যে কোনো সময় ভয়াবহ দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন এলাকাবাসী।



ফেসবুক কর্নার