October 12, 2026, 9:04 am
শিরোনাম :
২১ জানুয়ারি শুরু ইউনিয়ন পরিষদ নির্বাচন, পাঁচ ধাপে শেষ মে মাসে বিধবা কার্ড চালু হলে এমপির স্ত্রী আগে নেবেন: হাসনাত আবদুল্লাহ বিক্ষোভে আটক, পুলিশি হেনস্তার অভিযোগ আমিরের ভাইঝির ফিরোজ তালুকদার হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক এমপির ছেলে নভেম্বরের প্রথম সপ্তাহে উদ্বোধন হতে পারে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর হয়রানির প্রতিবাদে বৃহস্পতিবার-শুক্রবার বন্ধ থাকবে এলপিজি বিক্রি ১৫ বছর পর ফিরছে বলিউডের আলোচিত সিনেমা ‘দ্য ডার্টি পিকচার ২’ ষাটের দশকের জনপ্রিয় অভিনেত্রী নাসিমা খান আর নেই ময়নাতদন্তে জানা গেল নানা পাটেকারের মৃত্যুর কারণ অপুর জন্মদিনে নিউইয়র্কে সেরা অভিনেতার পুরস্কার শাকিবের

তালা ভেঙে উপাচার্যের দপ্তরে প্রবেশ, উত্তপ্ত চুয়েট ক্যাম্পাস

অভয়নগর প্রতিবেদক

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্য ভবনের তালা ভেঙে নিজ দপ্তরে প্রবেশ করেছেন নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলম। সোমবার (১২ অক্টোবর) সকালে তাঁর ক্যাম্পাসে প্রবেশের পর নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এর প্রতিবাদে উপাচার্য ভবনের নিচে অবস্থান নেন আন্দোলনরত শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, সকাল পৌনে ১০টার দিকে মাইক্রোবাসে ক্যাম্পাসে এসে তালা ভেঙে দপ্তরে প্রবেশ করেন উপাচার্য। এ সময় তাঁর সঙ্গে চুয়েট শাখা ছাত্রদলের কয়েকজন নেতাও ছিলেন।
উপাচার্যের এভাবে দপ্তরে প্রবেশের প্রতিবাদ জানিয়ে তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আফিফ কবির বলেন, সাবেক উপাচার্য অধ্যাপক আবু সাদাত মো. সায়েমকে পুনর্বহাল করাই তাঁদের এক দফা দাবি। দাবি পূরণ না হওয়া পর্যন্ত ক্যাম্পাস শাটডাউন চলবে। বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী সাবিহা সাবনাম বলেন, পদে আসীন হওয়া আর সবার গ্রহণযোগ্যতা অর্জন করা এক বিষয় নয়। আপত্তি উপেক্ষা করে তালা ভেঙে প্রবেশের ঘটনায় তিনি নিন্দা জানান।



ফেসবুক কর্নার