October 16, 2026, 3:06 pm
শিরোনাম :

শ্যামলীতে ট্রাকচাপায় দুই নারী নিহত, পরিচয় শনাক্ত একজনের

অভয়নগর প্রতিবেদক

 

রাজধানীর শ্যামলী মোড়ে ফুটওভার ব্রিজের নিচে ট্রাকচাপায় দুই নারী নিহত হয়েছেন। শুক্রবার (১৬ অক্টোবর) ভোর পৌনে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের একজনের নাম মুক্তা, বয়স আনুমানিক ২০ বছর। অপর নারীর নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম জানান, ভোর ৪টা ৪৫ মিনিটের দিকে দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে এক নারীকে গুরুতর আহত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। অপর নারীও গুরুতর আহত ছিলেন। পরে তাঁদের উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

পুলিশের ভাষ্য অনুযায়ী, প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, নিহত দুই নারী ফুটপাতে থাকতেন। ভোরে দ্রুতগতির একটি ট্রাকের সামনে দিয়ে দৌড়ে যাওয়ার চেষ্টা করার সময় তাঁরা ট্রাকের চাপায় পড়েন। নিহতদের সুরতহাল প্রতিবেদন তৈরির জন্য সংশ্লিষ্ট কর্মকর্তা হাসপাতালে রয়েছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।



ফেসবুক কর্নার