October 16, 2026, 3:21 pm
শিরোনাম :

দিল্লিতে পতাকা উত্তোলন কর্মসূচির আগে অভিজিৎ দীপকে আটক

অভয়নগর প্রতিবেদক

 

ভারতের ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে-কে আবারও আটক করেছে দিল্লি পুলিশ। শুক্রবার (১৬ অক্টোবর) দিল্লির সেন্ট্রাল পার্কে পতাকা উত্তোলন কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার কয়েক মিনিট আগে তাঁকে আটক করা হয়। এর আগে গত ১০ অক্টোবর দিল্লির বিমানবন্দর থেকে তাঁকে আটক করা হয়েছিল। পরদিন মুক্তি পেয়ে তিনি পরিবারের কাছে ফিরে যান। এর আগের দিন বার্ধক্যজনিত কারণে তাঁর দাদি মারা যান।

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে কয়েক দিন ধরে আন্দোলন করছেন ককরোচ পার্টির তরুণ সমর্থকেরা। তাঁদের অভিযোগ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারকে সুবিধা দিতে ভোটার তালিকা থেকে কয়েক কোটি মানুষের নাম বাদ দিয়েছেন জ্ঞানেশ কুমার। এর মধ্যে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের আগে ৭০ লাখ মানুষের নাম বাদ দেওয়া হলেও নির্বাচন শেষে তাঁদের নাম আবার তালিকায় যুক্ত করা হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ককরোচ পার্টির দুই সহপ্রতিষ্ঠাতা আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাসকে যন্তরমন্তরে পতাকা উত্তোলনের সময় গ্রেপ্তার এবং পরে রিমান্ডে নেওয়ার প্রতিবাদে শুক্রবার সেন্ট্রাল পার্কে কর্মসূচি নেওয়া হয়েছিল। গত ১০ অক্টোবর যন্তরমন্তরে যাওয়ার পথে অভিজিৎ, আশুতোষ ও সৌরভকে আটক করা হয়। পরদিন তাঁরা মুক্তি পান। পরে ১৩ অক্টোবর যন্তরমন্তরে পতাকা উত্তোলনের সময় আশুতোষ ও সৌরভকে আবার গ্রেপ্তার করা হয়। আজকের কর্মসূচির আগে পুলিশ অভিজিতের দিল্লির বাসায় গিয়ে সেন্ট্রাল পার্কে সমাবেশের ওপর নিষেধাজ্ঞার কথা জানায়। এরপরও সেখানে যাওয়ার চেষ্টা করলে তাঁকে আটক করা হয়।



ফেসবুক কর্নার