June 24, 2026, 6:43 am
শিরোনাম :
হ্যাটট্রিকের আশায় রোনালদো, বড় লিড নিয়ে বিরতিতে পর্তুগাল আ. লীগের পরিকল্পনা আইন-শৃঙ্খলা বাহিনী নস্যাৎ করে দিয়েছে : ডিএমপি কমিশনার একযোগে ১৬ আইন কর্মকর্তার পদত্যাগ, অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে জমা দিলেন পদত্যাগপত্র নোয়াখালীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন: ৫ লাখ ৭৬ হাজার শিশুকে ক্যাপসুল খাওয়ানোর প্রস্তুতি মৃত্যুই আমাদের সবার শেষ গন্তব্য: পিয়া জান্নাতুল জুয়া প্রতিরোধে সংসদে বিল, সর্বোচ্চ সাজা ৭ বছরের কারাদণ্ড জলবায়ু অর্থায়ন ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য আরও সহজলভ্য করার আহ্বান জনসচেতনতা বৃদ্ধি ছাড়া দুর্নীতি নির্মূল সম্ভব নয় পঞ্চগড়ে মাতৃত্বকালীন ভাতায় স্বজনপ্রীতির অভিযোগ যোগ্যরা বঞ্চিত, সুবিধা পাচ্ছেন অযোগ্যরা; তদন্তের আশ্বাস প্রশাসনের অপপ্রচার ও দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে মানিকগঞ্জজুড়ে বিএনপির বিক্ষোভ

খুলনা মেডিকেলে সাংবাদিকের ওপর হামলা, প্রাণ নাশের হুমকি

খুলনা আফিস

 

খুলনা আফিস।।

খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে সংবাদ সংগ্রহে গিয়ে হামলার শিকার হয়েছেন এক গণমাধ্যম কর্মী। আজ সোমবার (২৭ অক্টোবর) সকালে বর্হিবিভাগে থাকা মোঃ সেলিমুজ্জামান নামে এক ল্যাব টেকনিশিয়ান এই হামলা চালান। এ সময় ওই সাংবাদিককে প্রাণ নাশের হুমকিও দেওয়া হয়। এ ঘটনায় নগরীর সোনাডাঙ্গা থানা একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী।

খুলনা সোনাডাঙ্গা থানার ওসি কবির হোসেন এই প্রতিবেদকে বিষয়টি নিশ্চিত করেছেন। হামলার শিকার ওই সাংবাদিকের নাম নুর মোহাম্মদ খান লিটু। তিনি খুলনার স্থানীয় পত্রিকা দৈনিক প্রবাহ এর মাল্টিমিডিয়া রিপোর্টার।

খুমেক হাসপাতালের বর্হিবিভাগ ও আন্তঃ বিভাগে দালাল দৌরাত্বে রোগীদের ভোগান্তির বিষয়ে সংবাদ সংগ্রহে যান লিটু। এসময় বর্হিবিভাগে থাকা মোঃ সেলিমুজ্জামান তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন ও প্রাণ নাশের হুমকি দেয়। ঘটনার এক পর্যায়ে ওই সাংবাদিকের ওপর হামলা করলে সেখানে কর্তব্যরত আনসার সদস্য তাকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যায়।

জানা গেছে, মোঃ সেলিমুজ্জামান স্বাস্থ্য অধিদপ্তরের প্রজেক্টের ল্যাব টেকনোলোজিষ্ট হিসাবে পটুয়াখালি ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে কর্মরত। দুর্নীতির অভিযোগে তাকে খুমেক হাসপাতাল থেকে বদলি করা হয়েছে। সেখানে অফিস না করে সরকারি নির্দেশনা উপেক্ষা করে খুমেক হাসপাতাল কম্পাউন্ডের মধ্যে অবৈধ ডায়াগনস্টিক খুলে রোগী ভাগিয়ে নিয়ে যাচ্ছিলো। রোগী ভাগিয়ে নিয়ে যাওয়া ও হাসপাতাল কম্পাউন্ডের মধ্যে অবৈধ ডায়াগনস্টিক চালু করার বিষয়ে প্রশ্ন করতেই সাংবাদিকের ওপর হামলা চালানো হয়।

এবিষয়ে নুর মোহাম্মদ খান লিটু এই প্রতিবেদকে বলেন, ”এ ঘটনায় আমি সোনাডাঙ্গা থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছি। একজন সাংবাদিক হিসাবে আমি আমার পেশাগত দায়িত্ব পালনে নিরাপত্তাহীনতায় ভুগছি।”



ফেসবুক কর্নার