October 21, 2026, 5:33 pm
শিরোনাম :
ইশরাক ‘পোষ্য কোটায়’ রাজনীতিতে এসেছেন, দাবি নিলোফার মনির চোটে মৌসুম শেষ কভারাতসখেলিয়ার, পাশে দাঁড়ালেন রোনালদো বাঙালি সাজে জয়া আহসান, ক্যাপশনে প্রেমের বেদনার গান মসজিদের মাইক দিয়ে উত্তেজনা ছড়ানো যাবে না: এমপি লুনা যশোরে বিএনপি কার্যালয়ে সৌরবিদ্যুৎ চালু, উদ্বৃত্ত যাবে জাতীয় গ্রিডে চট্টগ্রামের এসপিকে প্রধানমন্ত্রী বললেন, ‘কী খবর মাসুদ, ভালো?’ ভারতকে ২৭ গোলে হারিয়ে শেষ ষোলোতে বেনিনের অনূর্ধ্ব-১৮ দল এল ক্লাসিকোর আগে চোটে চার সপ্তাহের জন্য ছিটকে গেলেন ওলমো সহিংস বিক্ষোভের শঙ্কায় শনিবার ফ্রান্সের বিভিন্ন শহরে সেনা মোতায়েন হিমছড়ি সৈকতে গোসলে নেমে তিন পর্যটকের মৃত্যু, নিখোঁজ দুজন

সহিংস বিক্ষোভের শঙ্কায় শনিবার ফ্রান্সের বিভিন্ন শহরে সেনা মোতায়েন

অভয়নগর প্রতিবেদক

 

ফ্রান্সে নতুন করে সহিংস বিক্ষোভের আশঙ্কায় আগামী শনিবার প্যারিসসহ বিভিন্ন শহরে সেনা মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও শিক্ষাব্যবস্থার অবনতির প্রতিবাদে বিভিন্ন ছাত্রসংগঠন ও ইয়েলো ভেস্ট আন্দোলনকারীরা এ বিক্ষোভের ডাক দিয়েছেন। রয়টার্সের বরাতে এ তথ্য জানানো হয়েছে।

ফ্রান্সের প্রধানমন্ত্রী সেবাস্তিয়ান লেকর্নু জানিয়েছেন, শনিবার নিরাপত্তা বাহিনীর সদস্যসংখ্যা বহুগুণ বাড়ানো হবে। সরকারি ভবন পাহারায় সেনা মোতায়েন থাকবে এবং সহিংস পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে কাজ করবে পুলিশ। এ ছাড়া প্যারিসের কয়েকটি এলাকায় রাতের কারফিউয়ের মেয়াদ বাড়ানো হয়েছে।

গত শনিবারের বিক্ষোভে ব্যাপক ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ পর্যন্ত আড়াই হাজারের বেশি মানুষকে আটক করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কিছু এলাকায় জনসমাবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে কর্তৃপক্ষ। অন্যদিকে, জ্বালানি ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমানো এবং প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁর পদত্যাগের দাবি জানিয়েছেন আন্দোলনকারীরা।



ফেসবুক কর্নার