October 22, 2026, 8:22 am
শিরোনাম :
আফগানিস্তানের কাছে হেরে ত্রিদেশীয় সিরিজ থেকে বিদায় বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতায় বিদায় বাংলাদেশের, হৃদয়ের আক্ষেপ ১০০ রান নিয়ে আমি মুসলিম, কিন্তু নামাজ পড়ি না’: শাবানা আজমি নিরাপত্তাঝুঁকিতে সৌদি আরব ছাড়ছেন মার্কিন দূতাবাসের কর্মী ও পরিবার বাংলাদেশের দুর্গাপূজা চমকে দেওয়ার মতো, প্রশংসায় ময়ূখ রঞ্জন চট্টগ্রামে এনসিপি নেতা তানভীরুল ইসলামের মৃত্যু মতপ্রকাশের স্বাধীনতা রেখেই ফেক নিউজ নিয়ন্ত্রণ করতে হবে: তথ্যমন্ত্রী হিমছড়িতে সাগরে নিখোঁজ আরও এক পর্যটকের মরদেহ উদ্ধার উন্নত চিকিৎসার জন্য ঢাকার বিএমইউতে ভূমিমন্ত্রী মিনু শ্রীপুরে ভয়াবহ আগুনে মসজিদসহ একাধিক দোকান পুড়ে ছাই

উন্নত চিকিৎসার জন্য ঢাকার বিএমইউতে ভূমিমন্ত্রী মিনু

অভয়নগর প্রতিবেদক

 

উন্নত চিকিৎসার জন্য ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনুকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকার বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) স্থানান্তর করা হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল ৮টা ২৫ মিনিটে রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দর থেকে ইউএস-বাংলা এয়ারলাইনসের ফ্লাইটে তাঁকে ঢাকায় আনা হয়। সেখানে তাঁর চিকিৎসা চলবে বলে জানিয়েছেন ভূমন্ত্রীর এপিএস নাজমুল হক ডিকেন।

এর আগে বুধবার (২১ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে মিজানুর রহমান মিনুকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের কেবিনে তাঁর চিকিৎসা চলছিল। রক্তশূন্যতার কারণে তাঁকে একাধিক ব্যাগ রক্ত দেওয়া হয়।

ভূমন্ত্রীর অসুস্থতার খবর ছড়িয়ে পড়লে বুধবার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত রাজনৈতিক ও সামাজিক নেতারা, চিকিৎসকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাঁকে দেখতে হাসপাতালে ভিড় করেন। এ সময় তিনি সবার কাছে নিজের সুস্থতার জন্য দোয়া চান। তিনি দেশবাসীর কাছেও সুস্থতা কামনায় দোয়া প্রার্থনা করেছেন।



ফেসবুক কর্নার