October 22, 2026, 7:12 pm
শিরোনাম :
নাগরিকত্ব নিশ্চিত করে রোহিঙ্গাদের প্রত্যাবাসনের আহ্বান হেফাজতের মার্ভেল সিনেমায় ফিরছেন স্টার-লর্ড, নিশ্চিত করলেন ক্রিস প্র্যাট ইংল্যান্ড-শ্রীলঙ্কা ম্যাচে রেকর্ডের ঝড়, ৪৩০ রান তাড়া করে জয় ঘণ্টায় ২২৭ কিলোমিটার বেগে ধেয়ে আসছে টাইফুন চাম্পি শান্তিপূর্ণ দুর্গাপূজা বিএনপি সরকারের সাফল্য: ছাত্রদল সম্পাদক নাছির মাগুরায় যুবদল নেতা হত্যা মামলায় ঢাকা মহানগরের নেতাসহ গ্রেপ্তার দুই কক্সবাজার সৈকতে পাঁচ পর্যটকের মরদেহ উদ্ধার, প্রাণে বাঁচলেন তিনজন মাদক ও অপকর্মে জড়ালে বিএনপিতে জায়গা হবে না: পানিসম্পদ মন্ত্রী হিফযুল হাদিস প্রতিযোগিতায় ঢাকা উত্তরে প্রথম রূপগঞ্জের আব্দুল্লাহ প্রধানমন্ত্রীর সফরে মোংলায় উন্নয়ন ঘিরে নতুন প্রত্যাশা

ঘণ্টায় ২২৭ কিলোমিটার বেগে ধেয়ে আসছে টাইফুন চাম্পি

অভয়নগর প্রতিবেদক

 

শক্তিশালী টাইফুন ‘চাম্পি’ এগিয়ে আসায় বৃহস্পতিবার (২২ অক্টোবর) তাইওয়ানে স্থলভাগে সতর্কতা জারি করা হয়েছে। ঝড়ের প্রভাবে ২০০টিরও বেশি ফ্লাইট বাতিল হয়েছে এবং যুক্তরাষ্ট্র ও জাপানের যৌথ সামরিক মহড়ার পরিকল্পনায় পরিবর্তন আনতে হয়েছে। তাইওয়ানের সেন্ট্রাল ওয়েদার অ্যাডমিনিস্ট্রেশনের (সিডব্লিউএ) তথ্য অনুযায়ী, একপর্যায়ে সুপার টাইফুনে পরিণত হওয়া ঝড়টি কিছুটা দুর্বল হলেও কেন্দ্রের কাছাকাছি বাতাসের গতিবেগ ঘণ্টায় ২২৭ কিলোমিটারের বেশি ছিল। খবর রয়টার্সের।

সিডব্লিউএ জানিয়েছে, ঝড়টি তাইওয়ানের দক্ষিণ প্রান্ত থেকে প্রায় ৫২০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থান করছিল। পূর্বাভাস অনুযায়ী, এটি তাইওয়ানের উত্তর-পূর্ব দিক দিয়ে অতিক্রম করে উত্তর দিকে ঘুরে চীনের উপকূলের দিকে যাবে, পরে দক্ষিণ জাপানের দিকে এগোবে। ঝড়টির ব্যাসার্ধ বেড়ে প্রায় ৩২০ কিলোমিটার হয়েছে। আবহাওয়াবিদেরা এর প্রভাব প্রায় দুই দিন স্থায়ী হতে পারে বলে জানিয়েছেন। উপকূলীয় এলাকায় ছয় মিটারের বেশি উঁচু ঢেউ এবং উত্তরের পার্বত্য অঞ্চলে প্রায় এক মিটার বৃষ্টিপাতের আশঙ্কা করা হচ্ছে।

তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিং-তে জনগণকে ঘূর্ণিঝড় মোকাবিলায় প্রস্তুতি নেওয়া এবং পাহাড়ি ও উপকূলীয় এলাকায় যাতায়াত এড়িয়ে চলার আহ্বান জানিয়েছেন। এদিকে জাপানের জাপান এয়ারলাইন্স, এএনএ ও স্কাইমার্ক বৃহস্পতিবার থেকে রোববারের মধ্যে ১০০টিরও বেশি ফ্লাইট বাতিল করেছে, যার অধিকাংশ অভ্যন্তরীণ রুটের। ঝড়টির কারণে জাপানের ওকিনাওয়া প্রিফেকচারের ইয়োনাগুনি দ্বীপের ওপর দিয়ে ঝড় বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি তাইওয়ানের কাছাকাছি জাপানি দ্বীপপুঞ্জে চলমান ‘কিন সোর্ড’ সামরিক মহড়াও ব্যাহত হচ্ছে।



ফেসবুক কর্নার