October 23, 2026, 7:50 am
শিরোনাম :
এনসিপির ১৬ সদস্যের রাজনৈতিক পর্ষদে নতুন মুখ, বাদ দুই চিকিৎসাধীন মঈন খানকে দেখতে এভারকেয়ারে রাষ্ট্রপতি দেশে ফিরলেন ভারতে পাচার হওয়া ছয় বাংলাদেশি ইলিয়াস আলীর উন্নয়নের ধারায় বিশ্বনাথ-ওসমানীনগরে ৫০ সড়ক ও ৭ সেতুর উদ্যোগ বগুড়ার উন্নয়নে বড় পরিকল্পনা, বৈষম্য দূর করার আশ্বাস প্রতিমন্ত্রীর নাগরিকত্ব নিশ্চিত করে রোহিঙ্গাদের প্রত্যাবাসনের আহ্বান হেফাজতের মার্ভেল সিনেমায় ফিরছেন স্টার-লর্ড, নিশ্চিত করলেন ক্রিস প্র্যাট ইংল্যান্ড-শ্রীলঙ্কা ম্যাচে রেকর্ডের ঝড়, ৪৩০ রান তাড়া করে জয় ঘণ্টায় ২২৭ কিলোমিটার বেগে ধেয়ে আসছে টাইফুন চাম্পি শান্তিপূর্ণ দুর্গাপূজা বিএনপি সরকারের সাফল্য: ছাত্রদল সম্পাদক নাছির

ইলিয়াস আলীর উন্নয়নের ধারায় বিশ্বনাথ-ওসমানীনগরে ৫০ সড়ক ও ৭ সেতুর উদ্যোগ

আব্দুল হামিদ রানা সিলেট ব্যুরো প্রতিনিধি: 

 

মজলুম জননেতা এম. ইলিয়াস আলী এলাকার উন্নয়নের মাধ্যমে মানুষের অন্তরে স্থান করে নিয়েছিলেন বলে মন্তব্য করেছেন সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা। তিনি বলেন, অতীতে ইলিয়াস আলী জনগণের ভোটে নির্বাচিত হয়ে এলাকার উন্নয়নে কাজ করেছেন। সেই ধারাবাহিকতায় তিনিও নির্বাচনী এলাকার মানুষের প্রত্যাশা পূরণে আন্তরিকভাবে কাজ করতে চান। বৃহস্পতিবার রাতে সিলেটের বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নের আশুগঞ্জ বাজারে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তাহসিনা রুশদীর লুনা জানান, বিশ্বনাথ ও ওসমানীনগরের দীর্ঘদিনের যোগাযোগসংকট, বেহাল সড়ক এবং সেতুর প্রয়োজনীয়তা বিবেচনায় ৫০টি গুরুত্বপূর্ণ সড়ক ও ৭টি সেতুর তালিকা তৈরি করে প্রধানমন্ত্রীর দপ্তরসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। তিনি বলেন, নির্বাচনী এলাকার জনগুরুত্বপূর্ণ সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে। তাঁর মেয়াদকালে মানুষের দাবি-দাওয়া পূরণে সর্বোচ্চ চেষ্টা করবেন বলেও আশ্বাস দেন তিনি। এসব সড়ক ও সেতুর উন্নয়ন হলে যোগাযোগব্যবস্থা সহজ হওয়া, কৃষিপণ্য পরিবহন, ব্যবসা-বাণিজ্যের প্রসার এবং শিক্ষা ও চিকিৎসাসেবা গ্রহণে মানুষের দুর্ভোগ কমার সম্ভাবনা রয়েছে। তবে তালিকাভুক্ত প্রকল্পগুলোর অনুমোদন, অর্থ বরাদ্দ ও বাস্তবায়নের সময়সীমা সম্পর্কে সভায় বিস্তারিত জানানো হয়নি।

সভায় তাহসিনা রুশদীর লুনা রামপাশা ইউনিয়নবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে এলাকার উন্নয়নে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সহযোগিতা কামনা করেন। তিনি জনগণের সমস্যা ও প্রত্যাশা শুনে বাস্তবসম্মত উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। রামপাশা ইউনিয়ন বিএনপির সভাপতি আনিছুজামান খানের সভাপতিত্বে সভাটি পরিচালনা করেন যুবদল নেতা ইসলাম উদ্দিন। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্বনাথ উপজেলা বিএনপির সভাপতি গৌছ আলী, সাধারণ সম্পাদক মো. লিলু মিয়া, সাবেক আহ্বায়ক ও উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. গৌছ খান, পৌরসভা বিএনপির সভাপতি হাজী আব্দুল হাই, সিলেট জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ময়নুল হকসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। সভায় উপস্থিত নেতাকর্মীরা এলাকার উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে সমন্বিত উদ্যোগের প্রত্যাশা ব্যক্ত করেন।



ফেসবুক কর্নার