October 23, 2026, 3:08 pm
শিরোনাম :
ডাঃ শফিকুর রহমানের আগমন উপলক্ষ্যে মৌলভীবাজার জামায়াতের ব্যাপক প্রস্তুতি   ফুটবল ভালোবাসলেও টিভিতে ম্যাচ দেখতে বিরক্ত হন নেইমার কক্সবাজারের হোটেলে আগুন, নিরাপদে বেরিয়ে এলেন ৩ শতাধিক পর্যটক নীলফামারীতে জামায়াতের রোকন সম্মেলন ও আমীর নির্বাচন অনুষ্ঠিত সুস্থ আছেন মোজতবা, পেজেশকিয়ানের সঙ্গে সাত ঘণ্টা বৈঠক ওয়েস্ট ইন্ডিজ সিরিজে দলে লিটন, ফিটনেস নিয়ে শঙ্কা ‘কিং’ সিনেমায় আবারও একসঙ্গে শাহরুখ-দীপিকা স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রীর পদত্যাগ দাবি নাহিদ ইসলামের সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত সাহেদের মরদেহ ফিরল গ্রামে পাবনায় ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, শিক্ষকের বাড়িতে আগুন

পাবনায় ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, শিক্ষকের বাড়িতে আগুন

অভয়নগর প্রতিবেদক

 

পাবনা সদর উপজেলার দড়িভাউডাঙ্গা গ্রামে একটি মহিলা কওমি মাদ্রাসার পরিচালকের বিরুদ্ধে ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। শুক্রবার (২৩ অক্টোবর) ভোরে ভাঁড়ারা ইউনিয়নের নুরে মদিনা মহিলা কওমি মাদ্রাসায় এ ঘটনা ঘটে। এ সময় স্থানীয় লোকজন অভিযুক্ত আবু ইউসুফকে আটক করে পুলিশে খবর দেন। পরে পুলিশ তাঁকে আটক করে। তিনি সাদুল্লাপুর ইউনিয়নের খালিশপুর গ্রামের মৃত ইয়াকুব আলীর ছেলে। মাদ্রাসাটিতে প্রায় দেড় শ ছাত্রী রয়েছে।

অভিযোগকারী ছাত্রীর দাবি, ফজরের আজানের আগে শৌচাগারে যাওয়ার সময় শিক্ষক তাঁকে জোর করে একটি কক্ষে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন। তাঁর আরও অভিযোগ, এর আগেও তাঁকে একাধিকবার অচেতন করে ধর্ষণ করা হয়েছে এবং পরে জন্মনিয়ন্ত্রণের ওষুধ খাওয়ানো হতো। মাদ্রাসার অন্য কয়েকজন ছাত্রীর সঙ্গেও একই ধরনের ঘটনা ঘটেছে বলে তিনি দাবি করেন। বিষয়টি প্রকাশ করলে হুমকি দেওয়া হতো বলেও অভিযোগ করেন ওই ছাত্রী। তিনি অভিযুক্তের সর্বোচ্চ শাস্তি দাবি করেছেন।

ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা দেখা দেয়। শুক্রবার দুপুরে উত্তেজিত লোকজন মাদ্রাসা ও অভিযুক্ত শিক্ষকের থাকার বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। পাবনার পুলিশ সুপার আশরাফ জানান, অভিযুক্ত শিক্ষককে আটক করা হয়েছে। ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। অভিযোগগুলোর বিষয়ে তদন্তের অগ্রগতি সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি।



ফেসবুক কর্নার