October 25, 2026, 5:24 pm
শিরোনাম :
সহিংস চলচ্চিত্র এড়িয়ে চলার কারণ জানালেন রাধিকা আপ্তে ব্যবসায়ীকে অপহরণ ও চাঁদা দাবির অভিযোগে গ্রেপ্তার ছয়জন সাইফের বাড়িতে হামলার রাতে কী ঘটেছিল, জানালেন নার্স গোলাপি স্যাটিনের পোশাকে জয়ার নতুন ফটোশুটে মুগ্ধ নেটিজেনরা ৪৫ পুজা পেরিয়ে নিজের মুখে মায়ের প্রতিচ্ছবি খুঁজে পেলেন স্বস্তিকা পদত্যাগের আগে আসিফ-মাহফুজ বিএনপিতে যোগ দিতে চেয়েছিলেন: রাশেদ খাঁন কুমিল্লায় বিএনপির সাবেক দুই নেতাসহ কারাগারে ১০ আসামি হাতীবান্ধা সীমান্তে বাঘের আক্রমণে নারীসহ আহত ৪, আতঙ্ক শাহজালাল মাজারের মানতের ডেগে শেখ হাসিনার জন্য প্রার্থনার চিঠি ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী হিসেবে কমনওয়েলথ বৈঠকে যোগ দেবেন হুমায়ুন কবির

দেশের কোনো ব্যাংকের ওয়েবসাইট হ্যাক হয়নি: বাংলাদেশ ব্যাংক

অভয়নগর প্রতিবেদক

 

দেশের কোনো ব্যাংকের ওয়েবসাইট হ্যাক হয়নি এবং বর্তমানে ব্যাংকিং লেনদেনে কোনো ঝুঁকি নেই বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান। রোববার (২৫ অক্টোবর) বার্তা সংস্থা বাসসকে তিনি বলেন, নিরাপত্তার কারণে যেসব ব্যাংক ওয়েবসাইট বন্ধ রেখেছে, সেগুলো নিরাপত্তা নিশ্চিত করে শিগগিরই সচল করা হবে।

সাইবার হামলার আশঙ্কায় গত বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ করে দেওয়া হয়। তিন দিন পর রোববার সকাল ৮টা থেকে ওয়েবসাইটটি আবার চালু করা হয়েছে। এ সময়ে ইন্টারনেট ব্যাংকিং ও মোবাইল ব্যাংকিং লেনদেন স্বাভাবিক ছিল বলে জানান আরিফ হোসেন খান। তাঁর ভাষ্য, ওয়েবসাইটে কোনো ত্রুটি আছে কি না, তা পরীক্ষা করা হয়েছিল। বিশ্বব্যাপী সাইবার হামলার আশঙ্কা কমে যাওয়ায় ওয়েবসাইটটি পুনরায় চালু করা হয়েছে।

সম্প্রতি বহুল ব্যবহৃত প্রোগ্রামিং ভাষা পিএইচপিতে দুটি গুরুতর নিরাপত্তাত্রুটি শনাক্ত হওয়ার পর বিশ্বজুড়ে সাইবার নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দেয়। এর পরিপ্রেক্ষিতে বিভিন্ন দেশের সরকার ও বাণিজ্যিক প্রতিষ্ঠান সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ওয়েবসাইট বন্ধ রাখে। বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, এ পরিস্থিতিতে বিশ্বজুড়ে বিপুলসংখ্যক হ্যাকিংয়ের চেষ্টা হয়েছে।



ফেসবুক কর্নার