
কমনওয়েলথ সরকারপ্রধানদের বৈঠকে ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী হিসেবে বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। রোববার (২৫ অক্টোবর) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।
বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ১ থেকে ৪ নভেম্বর অ্যান্টিগুয়া ও বারবুডায় কমনওয়েলথ সরকারপ্রধানদের এ বৈঠক অনুষ্ঠিত হবে। এতে ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করে হুমায়ুন কবির বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন।
বৈঠকে বাংলাদেশের অংশগ্রহণের বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।