October 26, 2026, 4:54 pm
শিরোনাম :
দাফনের জায়গা না থাকায় বসতঘরেই কবর বৃদ্ধের ট্রুডোকে ‘জীবনের ভালোবাসা’ বললেন কেটি পেরি তানজিন তিশার বিরুদ্ধে এবার হত্যার হুমকির অভিযোগে মামলা বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম, সরবরাহ নিয়ে উদ্বেগ ইরানের সঙ্গে বৈঠকে সৌদি প্রতিনিধিদলের নেতৃত্বে প্রিন্স খালিদ মাস্টার্সে ৩.৮২ সিজিপিএ, ডাকসু নেত্রী তামান্নাকে সাদিকের অভিনন্দন চৌদ্দগ্রামে পূর্ববিরোধের জেরে জামায়াত কর্মীকে পিটিয়ে হত্যার অভিযোগ পুলিশে ‘নতুন বেনজীর’ এসেছেন, মন্তব্য নাসীরুদ্দীন পাটওয়ারীর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর আকামার মেয়াদ শেষ হলেও সৌদিতে প্রবেশের সুযোগ পাবেন প্রবাসীরা

জন্মদিনে গ্ল্যামারাস লুকে ভক্তদের নজর কাড়লেন অভিনেত্রী দীঘি

অভয়নগর প্রতিবেদক

 

জন্মদিনের শুরুতেই নতুন গ্ল্যামারাস সাজে ভক্তদের সামনে হাজির হয়েছেন ঢালিউড অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি। সোমবার (২৬ অক্টোবর) নিজের জন্মদিন উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বিশেষ ভিডিও প্রকাশ করেন তিনি। ভিডিওটি প্রকাশের পর ভক্তদের মধ্যে সাড়া পড়ে।

ভিডিওতে হালকা নীল গাউন, পরিপাটি খোঁপা ও আকর্ষণীয় সাজে দেখা যায় দীঘিকে। মোমবাতি ও ফুলে সাজানো পরিবেশে কখনো সূর্যমুখী ও গোলাপের তোড়া হাতে ক্যামেরার সামনে পোজ দিয়েছেন, আবার কখনো মোমবাতি নিভিয়ে জন্মদিন উদ্‌যাপন করেছেন। ৩০ সেকেন্ডের ভিডিওটির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘কিছুই না, এটা শুধু আমার জন্মদিন।’ পোস্টের পর থেকেই ভক্তরা তাকে শুভেচ্ছা জানাচ্ছেন।

২০০০ সালের ২৬ অক্টোবর জন্ম নেওয়া দীঘি প্রয়াত চিত্রনায়িকা দোয়েল ও অভিনেতা সুব্রত চক্রবর্তীর একমাত্র সন্তান। ২০০৬ সালে কাজী হায়াৎ পরিচালিত ‘কাবুলিওয়ালা’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় তার। শিশুশিল্পী হিসেবে ‘কাবুলিওয়ালা’, ‘এক টাকার বউ’ ও ‘চাচ্চু আমার চাচ্চু’ সিনেমায় অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান তিনি। নায়িকা হিসেবে তার প্রথম সিনেমা ‘তুমি আছো তুমি নেই’। এরপর ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’, ‘মুজিব: একটি জাতির রূপকার’, ‘শ্রাবণ জ্যোৎস্নায়’ ও ‘জংলি’সহ বিভিন্ন সিনেমায় অভিনয় করেছেন। পাশাপাশি ওয়েব ফিল্ম ‘চিঠি’তেও কাজ করেছেন তিনি, যেখানে তার সহশিল্পী ছিলেন ইয়াশ রোহান।



ফেসবুক কর্নার