October 26, 2026, 5:24 pm
শিরোনাম :
গেম অব থ্রোনস’ খ্যাত এমিলিয়া ক্লার্কের জন্মদিন আ তামিমের এক ফোনেই ডি থ্রি নিলাম পরিচালনায় ঢাকায় চারু শর্মা দাফনের জায়গা না থাকায় বসতঘরেই কবর বৃদ্ধের ট্রুডোকে ‘জীবনের ভালোবাসা’ বললেন কেটি পেরি তানজিন তিশার বিরুদ্ধে এবার হত্যার হুমকির অভিযোগে মামলা বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম, সরবরাহ নিয়ে উদ্বেগ ইরানের সঙ্গে বৈঠকে সৌদি প্রতিনিধিদলের নেতৃত্বে প্রিন্স খালিদ মাস্টার্সে ৩.৮২ সিজিপিএ, ডাকসু নেত্রী তামান্নাকে সাদিকের অভিনন্দন চৌদ্দগ্রামে পূর্ববিরোধের জেরে জামায়াত কর্মীকে পিটিয়ে হত্যার অভিযোগ পুলিশে ‘নতুন বেনজীর’ এসেছেন, মন্তব্য নাসীরুদ্দীন পাটওয়ারীর

মৃত্যুর পর জৈব সার হয়ে গাছের মাঝে বাঁচতে চান কিম নোভাক

অভয়নগর প্রতিবেদক

 

মৃত্যুর পর নিজের দেহকে জৈব সারে পরিণত করতে চান হলিউডের স্বর্ণযুগের অভিনেত্রী কিম নোভাক। ৯৩ বছর বয়সী এই অভিনেত্রীর ইচ্ছা, তার দেহ থেকে তৈরি সার দিয়ে গাছ লাগানো হবে। গাছের বেড়ে ওঠার মধ্য দিয়ে মৃত্যুর পরও প্রকৃতির মাঝে বেঁচে থাকতে চান তিনি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের এই ব্যতিক্রমী ইচ্ছার কথা জানিয়েছেন কিম। কয়েক বছর আগেই মৃত্যুর পর দেহ জৈব সারে পরিণত করার ব্যবস্থা করেছেন তিনি। কিমের ভাষায়, গাছের মধ্য দিয়ে বেঁচে থাকার ভাবনাটি তার কাছে রোমাঞ্চকর অভিযানের মতো। তিনি বলেন, “ধৈর্যের অভাবে ভুগতাম। এদিকে গাছের ধৈর্য আছে। তাই নিজেকে উপলব্ধি করার এটাই সুযোগ।” তার মতে, গাছের মাধ্যমে নিজের অস্তিত্ব প্রকাশ করে যাওয়া এবং জীবনের নানা রূপের সাক্ষী হওয়ার ধারণাটি তাকে প্রশান্তি দেয়।

নিজের ইচ্ছা বাস্তবায়নে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের ‘আর্থ ফিউনারেল’ প্রতিষ্ঠানের সঙ্গে ব্যবস্থা করেছেন কিম। মৃত্যুর পর তার দেহ বিশেষ প্রক্রিয়ায় জৈব সারে পরিণত করা হবে। বিষয়টি পরিবার, স্বজন ও বন্ধুদেরও জানিয়ে রেখেছেন তিনি। পরিচিতদের প্রত্যেককে একটি করে গাছ বা ঝোপজাতীয় উদ্ভিদ লাগানোর অনুরোধ জানিয়েছেন এই অভিনেত্রী। উল্লেখ্য, ১৯৫৮ থেকে ১৯৬০ সাল পর্যন্ত বক্স অফিসের অন্যতম জনপ্রিয় তারকা ছিলেন কিম নোভাক। ১৯৬৬ সালে অভিনয় থেকে সরে গিয়ে ব্যক্তিগত জীবন ও ছবি আঁকায় মনোযোগী হন তিনি।



ফেসবুক কর্নার