October 27, 2026, 9:31 am
শিরোনাম :
পরকীয়ার অভিযোগে স্ত্রীকে প্রভাবিত করার দাবি গোবিন্দর বাদীকে হুমকির অভিযোগে তানজিন তিশাকে আদালতে হাজিরার নির্দেশ দিশার পানির বোতলের দাম ২৮ হাজার টাকা, চর্চায় বলিউড অভিনেত্রী ব্যালন ডি’অরে কেইন-পুতেয়াস, সেরা ক্লাব পিএসজি প্রেমিকার কাছে সামরিক তথ্য পাচারের অভিযোগে সাবেক সেনা কর্মকর্তা গ্রেপ্তার তেহরানে মক্কা প্যাক্টের বৈঠক, ইরান নিয়ে অনড় যুক্তরাষ্ট্র ইসরায়েলে নির্বাচনে নেতানিয়াহুর ক্ষমতা ধরে রাখার লড়াই ট্রাম্পের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ সাবেক মিস সুইজারল্যান্ডের হুথিদের হামলা বন্ধে ১০০ কোটি ডলার দিতে চায় সৌদি আরব আওয়ামী লীগ-বিএনপির নাম আলাদা, চরিত্র এক: গোলাম পরওয়ার

হুথিদের হামলা বন্ধে ১০০ কোটি ডলার দিতে চায় সৌদি আরব

অভয়নগর প্রতিবেদক

 

সৌদি আরবের ওপর হুথি গোষ্ঠীর হামলা বন্ধ এবং যুদ্ধবিরতি নিশ্চিত করতে ইরানের মধ্যস্থতায় ১০০ কোটি ডলার দেওয়ার প্রস্তাব করেছে সৌদি আরব। গালফ অঞ্চলের কূটনৈতিক সূত্রের বরাতে ইসরায়েলি সংবাদমাধ্যমে এ তথ্য প্রকাশিত হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) টাইমস অব ইন্ডিয়াতেও এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ করা হয়।

প্রতিবেদন অনুযায়ী, সৌদি প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমান হুথিদের সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে আলোচনার জন্য তেহরান সফর করেন। এক কূটনৈতিক সূত্রের দাবি, তিনি নিজের হারকিউলিস সামরিক পরিবহন বিমানে করে ১০০ কোটি ডলার নিয়ে যান। তবে অর্থ বহন বা হস্তান্তরের বিষয়টি সৌদি কর্মকর্তারা নিশ্চিত করেননি। বৈঠকে তুরস্ক, পাকিস্তান ও ইরানের শীর্ষ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। সৌদি বিমানবন্দর ও তেল স্থাপনায় হুথিদের হামলায় দেশটির অর্থনৈতিক ক্ষতির প্রেক্ষাপটে ইরান মধ্যস্থতার প্রস্তাব দেয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তেহরান সফরের উদ্দেশ্য ছিল উত্তেজনা কমানো, সংলাপ ও কূটনৈতিক সমাধান উৎসাহিত করা এবং মধ্যস্থতার উদ্যোগে সমর্থন দেওয়া। তিন বছর আগের এক সমঝোতা অনুযায়ী, হুথি-নিয়ন্ত্রিত অঞ্চলের সরকারি কর্মচারীদের বেতন ও অবকাঠামো পুনর্নির্মাণে আর্থিক সহায়তার বিনিময়ে হামলা বন্ধ রাখার কথা ছিল। হুথিরা সৌদি আরবের বিরুদ্ধে অঙ্গীকার ভঙ্গের অভিযোগ তুললেও সৌদি আরব জানিয়েছে, সামরিক চাপের মুখে তারা নতুন করে যুদ্ধবিরতিতে যাবে না। ১০০ কোটি ডলারের প্রস্তাব ও বিমানে অর্থ বহনের দাবি স্বাধীনভাবে যাচাই করা যায়নি।



ফেসবুক কর্নার