November 4, 2026, 12:50 pm
শিরোনাম :
সিরাজগঞ্জে ৬৫ চরমপন্থির আত্মসমর্পণ, অস্ত্র উদ্ধার শ্রমিক আন্দোলনে ফ্যাসিস্টদের অনুপ্রবেশের দায় সরকারের: নাহিদ পোশাকশ্রমিক তৌফিকের মৃত্যুতে নিন্দা, তদন্তের দাবি জামায়াত আমিরের তাহসিফ হত্যা মামলায় দিশার ফের তিন দিনের রিমান্ড ধামইরহাটে ভ্রাম্যমাণ আদালতে ৬ হাজার টাকা জরিমানা ডিবি হেফাজতে শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান নবজাতকের মৃত্যুতে মাউন্ট এডোরার মাতৃসেবা ইউনিটে ভর্তি বন্ধ চীনের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে রাষ্ট্রপতির আহ্বান তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকীতে জেলা বিএনপির দোয়া মাহফিল ঝিকরগাছায় বেতনা এক্সপ্রেসের ধাক্কায় কাভার্ড ভ্যানচালক নিহত

নোয়াখালীতে গাঁজাসহ নারীসহ দুজন গ্রেপ্তার

নুশরাত রুমু, নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীতে সিএনজিচালিত অটোরিকশায় গাঁজা পরিবহনের সময় ফাতেমা আফরিন মনি (৩৫) নামে এক নারীসহ দুজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় তাঁদের কাছ থেকে ৩ কেজি গাঁজা, দুটি বাটন মোবাইল ফোন ও একটি সিএনজিচালিত অটোরিকশা জব্দ করা হয়।
মঙ্গলবার (৩ নভেম্বর) রাত ৮টা থেকে ৯টার মধ্যে জেলার সুধারাম মডেল থানাধীন অশ্বদিয়া ওয়াবদার পোল বাজারে জিয়া ফার্মেসির সামনে সড়কে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার অপর ব্যক্তি হলেন মো. সুমন (৩৪)। ফাতেমা আফরিন মনি নোয়াখালী পৌরসভার সাহাপুর এলাকার বাসিন্দা এবং সুমন বেগমগঞ্জ উপজেলার রাজগঞ্জ ইউনিয়নের মাধবসিংহ এলাকার বাসিন্দা।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নোয়াখালী জেলা কার্যালয়ের উপপরিচালক সুব্রত সরকার শুভ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এ ঘটনায় অধিদপ্তরের উপপরিদর্শক মো. হাবিবুর রহমান বাদী হয়ে সুধারাম মডেল থানায় মামলা করবেন।



ফেসবুক কর্নার