November 19, 2026, 5:47 am
শিরোনাম :
ফকিরহাটে চেয়ারম্যানের বাড়িতে পেট্রোল বোমা হামলা বাকেরগঞ্জে পরিত্যক্ত সমিতি ঘর এখন মাদক সেবনকারীদের আস্তানা লকডাউন ঘিরে নারায়ণগঞ্জে কড়া নিরাপত্তা কুষ্টিয়ায় ব্যাংক ও পরিবহন নেতাদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময় ভাঙ্গায় কৃষকদল নেতা রাজু হত্যার বিচারের দাবিতে সমাবেশ চাকরির নিশ্চয়তা ও বৈষম্য নিরসনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান আউটসোর্সিং কর্মীরা চট্টগ্রামে পুলিশ লাইন্সের সামনে থেকে পিকআপ চুরি, উদ্ধার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ বক্স ও অ্যাম্বুলেন্স সহায়তা কেন্দ্র চালু আ. লীগের সহিংসতার বিরুদ্ধে ঢাবিতে ছাত্রদলের লিফলেট বিতরণ মোহাম্মদপুরে রুয়েটের সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

জগন্নাথের ছাত্রদল নেতা জোবায়েদ হত্যা মামলায় বিচার শুরু

অভয়নগর প্রতিবেদক

 

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী ও শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য জোবায়েদ হোসেন হত্যা মামলায় তিন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত। রোববার (৮ নভেম্বর) ঢাকার ১৫তম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক মুহাম্মদ মাজহারুল ইসলাম আসামিদের অব্যাহতির আবেদন নাকচ করে এ আদেশ দেন। একই সঙ্গে আগামী ৯ ডিসেম্বর সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়েছে।

মামলার তিন আসামি হলেন জোবায়েদের ছাত্রী বার্জিস শাবনাম বর্ষা, বর্ষার প্রেমিক মো. মাহির রহমান এবং মাহিরের বন্ধু ফারদীন আহম্মেদ আয়লান। তারা বর্তমানে কারাগারে রয়েছেন। গত ৩০ জুন মামলার তদন্ত কর্মকর্তা বংশাল থানার উপপরিদর্শক আশরাফ হোসেন আদালতে অভিযোগপত্র দাখিল করেন। বাদীপক্ষের আইনজীবী ইশতিয়াক হোসেন জিপু বিষয়টি নিশ্চিত করেছেন। অভিযোগপত্র অনুযায়ী, বর্ষার সঙ্গে জোবায়েদের ঘনিষ্ঠতা এবং মাহিরের সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ককে কেন্দ্র করে বিরোধের সৃষ্টি হয়। জোবায়েদের কাছে আপত্তিকর ছবি ও ভিডিও থাকার অভিযোগ তুলে বর্ষা তাঁকে হত্যায় মাহিরকে প্ররোচিত করেন বলে তদন্তে উল্লেখ করা হয়েছে।

অভিযোগপত্রে বলা হয়, পূর্বপরিকল্পনা অনুযায়ী ২০২৫ সালের ১৯ অক্টোবর বিকেলে বংশালের নূর বক্স লেনের রৌশান ভিলায় টিউশনি করাতে গেলে মাহির ও আয়লান জোবায়েদকে ছুরিকাঘাত করেন। পরে ভবনের তৃতীয় তলার সিঁড়িতে তাঁর রক্তাক্ত মরদেহ পাওয়া যায়। ২১ অক্টোবর নিহতের ভাই এনায়েত হোসেন বাদী হয়ে বংশাল থানায় হত্যা মামলা করেন। তদন্তে ডিজিটাল আলামত ও ফোনের তথ্যও সংগ্রহ করা হয়। মামলার তিন আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে অভিযোগপত্রে উল্লেখ রয়েছে।



ফেসবুক কর্নার