November 19, 2026, 3:46 am
শিরোনাম :
কুষ্টিয়ায় ব্যাংক ও পরিবহন নেতাদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময় ভাঙ্গায় কৃষকদল নেতা রাজু হত্যার বিচারের দাবিতে সমাবেশ চাকরির নিশ্চয়তা ও বৈষম্য নিরসনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান আউটসোর্সিং কর্মীরা চট্টগ্রামে পুলিশ লাইন্সের সামনে থেকে পিকআপ চুরি, উদ্ধার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ বক্স ও অ্যাম্বুলেন্স সহায়তা কেন্দ্র চালু আ. লীগের সহিংসতার বিরুদ্ধে ঢাবিতে ছাত্রদলের লিফলেট বিতরণ মোহাম্মদপুরে রুয়েটের সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার বিদ্যুৎ বিল নিয়ে মন্তব্য, ৭৬ দিন পর মুক্তি পেলেন সিফাত গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধ হাসিনাকে ফেরাতে আইনি নোটিশ, টুঙ্গিপাড়ায় সাব-জেলের প্রস্তাব

কালীগঞ্জের মাহতাব উদ্দিন কলেজে স্মার্টফোন ব্যবহারে নিষেধাজ্ঞা

অভয়নগর প্রতিদেক

 

শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে মনোযোগ বৃদ্ধি ও সুশৃঙ্খল শিক্ষার পরিবেশ বজায় রাখতে ঝিনাইদহের কালীগঞ্জ সরকারি মাহতাব উদ্দিন ডিগ্রি কলেজে একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের স্মার্টফোন ব্যবহার ও বহন নিষিদ্ধ করেছে কর্তৃপক্ষ। একই সঙ্গে নির্ধারিত ইউনিফর্ম ছাড়া কলেজে প্রবেশেও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। সোমবার (২ নভেম্বর) অধ্যক্ষের কার্যালয় থেকে এ বিষয়ে জরুরি বিজ্ঞপ্তি জারি করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিক্ষার্থীরা শ্রেণিকক্ষে কোনো অ্যান্ড্রয়েড বা স্মার্টফোন নিয়ে প্রবেশ কিংবা অবস্থান করতে পারবে না। তবে জরুরি যোগাযোগের প্রয়োজনে সাধারণ বাটন ফোন সঙ্গে রাখা যাবে। সে ক্ষেত্রে কলেজের সীমানায় ফোনটি সাইলেন্ট মোডে রাখতে হবে। নির্ধারিত ইউনিফর্ম ছাড়া কোনো শিক্ষার্থীকে ক্যাম্পাসে প্রবেশ করতে দেওয়া হবে না। নির্দেশনা অমান্য করলে কলেজের নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় ও দৃষ্টান্তমূলক শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

কলেজ প্রশাসন সূত্রে জানা গেছে, শ্রেণিকক্ষে স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহার ও প্রযুক্তির অপব্যবহারের কারণে শিক্ষার্থীদের পড়াশোনা ও মনোযোগ ব্যাহত হচ্ছিল। পাঠদানে মনোযোগ বাড়ানো এবং শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কলেজ কর্তৃপক্ষের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় অভিভাবক ও সচেতন মহল। তাদের আশা, এর ফলে শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের মনোযোগ ও শৃঙ্খলা বাড়বে।



ফেসবুক কর্নার