October 5, 2026, 3:03 pm
শিরোনাম :
২২ অক্টোবর ছুটি অনুমোদন, দুর্গাপূজায় টানা ৫ দিনের ছুটি ঢাকায় আত্মসমর্পণের পর শ্রমিক-যুবদল নেতাকে কারাগারে দিনাজপুরে বাকপ্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার ছিনতাইকারী ধাওয়ায় বাসের ধাক্কায় পুলিশ কনস্টেবলের মৃত্যু লক্ষ্মীপুরে আশ্রয়ণ প্রকল্পের ১৫২ ঘরে তালা, জলাবদ্ধতায় দুর্ভোগ প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ ছাড়া ভোটে অর্থ নেই: দীপকে ৫২ বছর এক টাকায় পড়িয়ে রাষ্ট্রীয় সম্মাননা পেলেন লুৎফুর কালীগঞ্জে ভার্চ্যুয়াল বৈঠক ঘিরে পুলিশের অভিযান বাংলাদেশি ভেবে দুই ভারতীয়কে গুলি করার অভিযোগ বিএসএফের বিরুদ্ধে বিদ্রোহী এমপি-এমএলএদের ফিরতে ১৫ দিনের সময় দিলেন মমতা

মায়ের চেয়ে বাচ্চা ফর্সা হওয়ায় ঘিরে ধরল উত্তেজিত জনতা

অভয়নগর প্রতিবেদক

ফুটফুটে একটি শিশু নিয়ে ভিক্ষার জন্য বের হয়েছিলেন এক নারী। কিন্তু ওই নারীর তুলনায় শিশুটির গায়ের রং অতিরিক্ত ফর্সা হওয়ায় সন্দেহ জাগে পথচারীদের। সঙ্গে সঙ্গে ওই নারীকে ঘিরে ধরে উত্তেজিত জনতা। জানতে চান শিশুটি কার।

উত্তেজিত জনতার কিছুতেই বিশ্বাস হচ্ছে না শিশুটি ওই নারীর। এক পর্যায়ে তারা পুলিশকেও খবর দেয়। আর এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ভারতের আগ্রার সারাফা মার্কেটে। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই মুহূর্তে তা ভাইরাল হয়ে যায়।

এতে দেখা যায়, পরনে সোয়েটার এবং কাপড় দিয়ে মুখ ঢেকে এক নারী ফুটফুটে একটি শিশুকে নিয়ে ভিক্ষা করছিলেন। তার চেহারাতে ছিল মলিনতার ছাপ এবং গায়ের রং কিছুটা কালো। কিন্তু তার কোলে থাকা শিশুটি ফটিকের মতো সুন্দর হওয়ায় পথচারী ও মার্কেটে আসা ব্যক্তিরা ধারণা করেন হয়তো শিশুটিকে চুরি করা হয়েছে।

এক পর্যায়ে ঘটনা তদন্তে নামে পুলিশ। জানতে পারেন, ওই নারী একটি মেডেকেল কলেজের কাছে অস্থায়ী ঝুপড়িতে থাকেন। তার স্বামী দিনমজুর হিসেবে কাজ করেন এবং তাদের চারটি সন্তান রয়েছে। এক পর্যায়ে শিশুটির পরিচয় শনাক্তে ওই নারীর কাছে জন্মসংক্রান্ত প্রয়োজনীয় নথিপত্র চাওয়া হয়। এরপর যাবতীয় তথ্য যাচাই শেষে পুলিশ নিশ্চিত হয় যে, ওই শিশুটি তারই।



ফেসবুক কর্নার