November 12, 2026, 12:45 am
শিরোনাম :
মিস ইউনিভার্সে মাহিকে ভোট দেবেন যেভাবে সরকারের সফলতা দৃশ্যমান নয়, ব্যর্থতা প্রকট: পীর সাহেব চরমোনাই নয় বছরের পথচলার ইতি, ‘ব্যাচেলর পয়েন্ট’ নিয়ে আবেগঘন পোস্ট পলাশের শেখ হাসিনাকে ফিরিয়ে বিচারের দাবিতে সিলেটে মশাল মিছিল দৌলতপুরে দুই বাড়িতে কাফনের কাপড়, হুমকির চিরকুট আজীবন সম্মাননায় ভূষিত হচ্ছেন অভিনেত্রী শবনম আয়াতুল কুরসি খোদাই করা পান্নার গয়না, আইনি নোটিশ পেলেন কারিনা রাষ্ট্রীয় স্বীকৃতির অপেক্ষায় উপকূল দিবস, ৫৬ বছরেও অমলিন ক্ষত ট্রাম্পের সঙ্গে সম্পর্ক নিয়ে তদন্তের মুখে ফিফা সভাপতি ইনফান্তিনো বাংলাদেশি সংবাদমাধ্যমকে স্ত্রীর পরিবারের সঙ্গে তুলনা লঙ্কান কোচের

উখিয়ায় প্রকাশ্যে গুলিবর্ষণ, আতঙ্কে দোকানপাট বন্ধ

অভয়নগর প্রতিবেদক

 

কক্সবাজারের উখিয়ার পালংখালীর বটতলী বাজারে প্রকাশ্যে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। বুধবার (১১ নভেম্বর) বেলা ৩টার দিকে হঠাৎ গুলির শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়লে ব্যবসায়ী ও পথচারীরা দোকানপাট বন্ধ করে নিরাপদ স্থানে সরে যান।

স্থানীয়দের দাবি, ইয়াবাসংক্রান্ত বিরোধ ও পূর্বশত্রুতার জেরে স্থানীয় যুবদল নেতা আবুল ফয়েজকে লক্ষ্য করে গুলি চালান মাদক কারবারি হিসেবে পরিচিত মুন্না। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, এ সময় তার সঙ্গে আরাফাত ছিলেন এবং দুজনের হাতেই আধুনিক পিস্তল দেখা যায়। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে জিসান ও শমসুকে নামে দুজনকে কিরিচ হাতে দেখা যায়। অভিযুক্ত মুন্নাকে আশ্রয়-প্রশ্রয় দেওয়ার অভিযোগ উঠেছে উখিয়া উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক জয়নাল আবেদিনের বিরুদ্ধে। তবে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, ফুটবল ম্যাচের বিরোধকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে এবং ঘটনার সময় তিনি ঘটনাস্থলে ছিলেন না।

এ বিষয়ে বক্তব্য জানতে মুন্নার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়। উখিয়া থানার ওসি আতিকুর রহমান মজুমদার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনার প্রকৃত কারণ তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।



ফেসবুক কর্নার