November 12, 2026, 12:35 am
শিরোনাম :
মিস ইউনিভার্সে মাহিকে ভোট দেবেন যেভাবে সরকারের সফলতা দৃশ্যমান নয়, ব্যর্থতা প্রকট: পীর সাহেব চরমোনাই নয় বছরের পথচলার ইতি, ‘ব্যাচেলর পয়েন্ট’ নিয়ে আবেগঘন পোস্ট পলাশের শেখ হাসিনাকে ফিরিয়ে বিচারের দাবিতে সিলেটে মশাল মিছিল দৌলতপুরে দুই বাড়িতে কাফনের কাপড়, হুমকির চিরকুট আজীবন সম্মাননায় ভূষিত হচ্ছেন অভিনেত্রী শবনম আয়াতুল কুরসি খোদাই করা পান্নার গয়না, আইনি নোটিশ পেলেন কারিনা রাষ্ট্রীয় স্বীকৃতির অপেক্ষায় উপকূল দিবস, ৫৬ বছরেও অমলিন ক্ষত ট্রাম্পের সঙ্গে সম্পর্ক নিয়ে তদন্তের মুখে ফিফা সভাপতি ইনফান্তিনো বাংলাদেশি সংবাদমাধ্যমকে স্ত্রীর পরিবারের সঙ্গে তুলনা লঙ্কান কোচের

শেখ হাসিনাকে ফিরিয়ে বিচারের দাবিতে সিলেটে মশাল মিছিল

খন্দকার সামিন ওয়াসী, সিলেট মহানগর প্রতিনিধি।

 

 

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার দাবিতে সিলেটে মশাল প্রজ্বালন ও কুশপুত্তলিকা দাহ কর্মসূচি পালন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, সিলেট জেলা। বুধবার (১১ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় নগরীর চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে বক্তারা শেখ হাসিনার শাসনামলে গুম, খুন ও গণহত্যার অভিযোগ তুলে এসব ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন। একই সঙ্গে জুলাইয়ের শহীদদের আত্মত্যাগ ও গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাস স্মরণ করে ফ্যাসিবাদী শাসনের সঙ্গে জড়িত ব্যক্তিরা যাতে দেশে ফিরে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে সরকারকে সতর্ক থাকার আহ্বান জানান।

এ সময় জুলাইযোদ্ধাদের ওপর হামলার ঘটনায় সমালোচনা করে তাঁদের নিরাপত্তা নিশ্চিত ও হামলায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান বক্তারা। কর্মসূচিতে সিলেট ফাউন্ডেশন একাত্মতা প্রকাশ করে। পরে শেখ হাসিনার কুশপুত্তলিকা দাহ করা হয়। এ সময় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও ছাত্র-জনতা উপস্থিত ছিলেন।



ফেসবুক কর্নার