November 19, 2026, 5:19 am
শিরোনাম :
লকডাউন ঘিরে নারায়ণগঞ্জে কড়া নিরাপত্তা কুষ্টিয়ায় ব্যাংক ও পরিবহন নেতাদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময় ভাঙ্গায় কৃষকদল নেতা রাজু হত্যার বিচারের দাবিতে সমাবেশ চাকরির নিশ্চয়তা ও বৈষম্য নিরসনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান আউটসোর্সিং কর্মীরা চট্টগ্রামে পুলিশ লাইন্সের সামনে থেকে পিকআপ চুরি, উদ্ধার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ বক্স ও অ্যাম্বুলেন্স সহায়তা কেন্দ্র চালু আ. লীগের সহিংসতার বিরুদ্ধে ঢাবিতে ছাত্রদলের লিফলেট বিতরণ মোহাম্মদপুরে রুয়েটের সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার বিদ্যুৎ বিল নিয়ে মন্তব্য, ৭৬ দিন পর মুক্তি পেলেন সিফাত গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধ

যশোরে দুই আদালত প্রাঙ্গণে তিনটি ককটেল বিস্ফোরণ

অভয়নগর প্রতিবেদক

 

যশোর শহরের দুটি আদালত প্রাঙ্গণে তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত সোয়া ৮টার দিকে প্রথমে প্রেস ক্লাবের বিপরীতে অবস্থিত জজ আদালতের প্রাচীর লক্ষ্য করে পরপর দুটি ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। পরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বরে আরও একটি ককটেল বিস্ফোরিত হয়। তবে এসব ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, জজ আদালতের প্রাচীরে ককটেল বিস্ফোরণের বিকট শব্দে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় সড়কে চলাচলরত লোকজন থমকে দাঁড়ান। মইদুল ইসলাম নামে এক প্রত্যক্ষদর্শী জানান, রাত সাড়ে ৮টার দিকে সিভিল কোর্ট মোড়ে পরপর দুটি বিকট শব্দ শুনতে পান। পরে জজ আদালতের প্রাচীরে বিস্ফোরণের চিহ্ন দেখতে পান। তবে কারা ককটেল নিক্ষেপ করেছে, তা কেউ দেখেননি।

যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, সন্ধ্যার পর প্রেস ক্লাবের বিপরীতে জজ আদালতের প্রাচীরে কে বা কারা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে গেছে। এ ঘটনায় পুলিশের কয়েকটি দল অনুসন্ধান করছে।



ফেসবুক কর্নার