November 19, 2026, 5:35 am
শিরোনাম :
লকডাউন ঘিরে নারায়ণগঞ্জে কড়া নিরাপত্তা কুষ্টিয়ায় ব্যাংক ও পরিবহন নেতাদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময় ভাঙ্গায় কৃষকদল নেতা রাজু হত্যার বিচারের দাবিতে সমাবেশ চাকরির নিশ্চয়তা ও বৈষম্য নিরসনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান আউটসোর্সিং কর্মীরা চট্টগ্রামে পুলিশ লাইন্সের সামনে থেকে পিকআপ চুরি, উদ্ধার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ বক্স ও অ্যাম্বুলেন্স সহায়তা কেন্দ্র চালু আ. লীগের সহিংসতার বিরুদ্ধে ঢাবিতে ছাত্রদলের লিফলেট বিতরণ মোহাম্মদপুরে রুয়েটের সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার বিদ্যুৎ বিল নিয়ে মন্তব্য, ৭৬ দিন পর মুক্তি পেলেন সিফাত গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধ

বাংলাদেশ ব্যাংকের সামনে অটোরিকশা থেকে ককটেল নিক্ষেপ

অভয়নগর প্রতিবেদক

 

রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত ৯টা ২০ মিনিটের দিকে দুর্বৃত্তরা একটি অটোরিকশা থেকে ককটেল নিক্ষেপ করলে সেটি ব্যাংকের সামনের সড়কে বিস্ফোরিত হয়। তবে এ ঘটনায় কেউ আহত বা হতাহত হননি।

বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে ১টার দিকে বিষয়টি নিশ্চিত করেন মতিঝিল থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) দেবব্রত। তিনি জানান, বিস্ফোরণের খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনায় পুলিশের একাধিক দল কাজ করছে।

পুলিশ জানায়, অটোরিকশায় থাকা দুর্বৃত্তরা ককটেল নিক্ষেপ করে দ্রুত সেখান থেকে সরে যায়। কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা শনাক্ত করে তাদের খুঁজে বের করতে পুলিশ তদন্ত করছে।



ফেসবুক কর্নার